শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

অর্থনীতি

১১২ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র অনুমোদন

১১২ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র অনুমোদন

বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী ও ফরিদপুর জেলায় ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১ হাজার ৫৬ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৮৬৬ টাকা।

বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত পাঁচটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বগুড়া জেলায় ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম-বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে ১৭৭ কোটি ৪ লাখ ৫৩ হাজার ১১ টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করবে যৌথভাবে ওয়াহিদ ও আহাদ, ঢাকা। এ প্রকল্পের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আহ্বান করা দরপত্রে চারটি প্রতিষ্ঠান অংশ নেয়, যার মধ্যে তিনটি কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়।

সিরাজগঞ্জ জেলায় ২২টি বিদ্যালয়-কাম-বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ৪৪৫ টাকা। এ কাজ বাস্তবায়ন করবে যৌথভাবে ওয়াইসিএল ও ডব্লিউইএল। দরপত্রে অংশ নেওয়া তিনটি প্রতিষ্ঠানের মধ্যে দুটি প্রতিষ্ঠান কারিগরিভাবে রেসপনসিভ হিসেবে বিবেচিত হয়।

পাবনা জেলায় ২২টি বিদ্যালয়-কাম-বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে ১৭৯ কোটি ৯৭ লাখ ৩৫ হাজার ২৮ টাকা ব্যয়ে কাজ করবে যৌথভাবে এসসিএল ও এমসিপিএল। এ প্রকল্পের জন্য সাতটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিলেও চারটি প্রতিষ্ঠান কারিগরিভাবে যোগ্য বিবেচিত হয়।

রাজবাড়ী জেলায় ২১টি বিদ্যালয়-কাম-বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে ১৮৭ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৬২৩ টাকা ব্যয়ে কাজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে দি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস লিমিটেড। এ প্রকল্পে পাঁচটি দরপত্র জমা পড়লেও দুটি প্রতিষ্ঠান কারিগরিভাবে গ্রহণযোগ্য হয়।

অন্যদিকে ফরিদপুর জেলায় সর্বাধিক ৩৫টি বিদ্যালয়-কাম-বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় হবে ৩১৯ কোটি ৯৫ লাখ ৮৭ হাজার ৭৫৯ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড, ঢাকা। এ কাজের জন্য আহ্বান করা দরপত্রে পাঁচটি প্রতিষ্ঠান অংশ নেয়, যার মধ্যে দুটি প্রতিষ্ঠান কারিগরিভাবে রেসপনসিভ হিসেবে বিবেচিত হয়।

কমিটির অনুমোদিত পাঁচটি প্রকল্পের মাধ্যমে বন্যাপ্রবণ অঞ্চলে শিক্ষার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দুর্যোগকালীন সময়ে নিরাপদ আশ্রয় নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এসব বিদ্যালয় স্বাভাবিক সময়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।

আরও

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থনীতি

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে শিল্প খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ...

২০২৬-০৭-১০ ১৪:৪৪

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

অর্থনীতি

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

রূপালী ব্যাংক খুলনা বিভাগের কতিপয় কর্মচারীর ‘তুঘলকী’ কর্মকাণ্ড ও ভোল্ট পাল্টানোর ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সা...

২০২৬-০৭-১০ ০০:০৬

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

অর্থনীতি

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

নির্মাণ ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদের ব্যাংকঋণ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্...

২০২৬-০৭-০৯ ১৪:১৫

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

অর্থনীতি

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধায় গাড়ি কেনা স্থগিত করেছে সরকার। একই...

২০২৬-০৭-০৮ ২৩:২০

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

অর্থনীতি

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

সিলেটে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্ট...

২০২৬-০৭-০৭ ২৩:২৯