শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

২৩ দিন থেকে হাসপাতালের বেডে পরিচয়হীন এক নবজাতক

২৩ দিন থেকে হাসপাতালের বেডে পরিচয়হীন এক নবজাতক

২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডের ১৮ নম্বর বেডে ২৩ দিন ধরে কাতরাচ্ছে নাম-পরিচয়হীন এক কন্যাশিশু। গত ৮ এপ্রিল শহরের শেরপুর-জামালপুর ব্রিজপাড় এলাকায় এক ব্যক্তি ঝোপের আড়াল থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেই দিন থেকেই শিশুটি জামালপুর জেনারেল হাসপাতালে। জন্মের কয়েক দিনের মধ্যেই পৃথিবীতে নিজের পরিচয় হারিয়ে ফেলা কন্যা শিশুটির আপন বলতে হাসপাতালের চিকিৎসক, নার্স আর আয়া ছাড়া কেউ নেই।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল রাতে শহরের বানিয়া বাজার এলাকায় জামালপুর-শেরপুর সংযোগ সেতুর নিচে একটি দোকানের পাশ থেকে ভেসে আসে একটি শিশুর কান্না। স্থানীয় এক ব্যক্তি সেই কান্নার শব্দ শুনে এগিয়ে যান। এগিয়ে গিয়ে ঝোপের আড়ালে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিন্তু ভর্তি করেই তিনি সেখান থেকে চলে যান এবং হাসপাতালে তার কোনো পরিচয় রেখে যাননি।

হাসপাতালে ভর্তির সময় শিশুটির অবস্থা ছিল খুবই সংকটাপন্ন। শিশুটি এতটাই দুর্বল ছিল যে, সে স্বাভাবিকভাবে নড়াচড়াও করতে পারছিল না। পরে চিকিৎসকদের নিবিড় পরিচর্যা আর হাসপাতালের কর্মীদের যত্নে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে শিশুটি। সেই দিন থেকে আজ পর্যন্ত শিশুটির আপন বলতে আছে শুধু হাসপাতালের চিকিৎসক, নার্স ও আয়া। তারাই শিশুটির দেখাশোনা করছেন। তাদের দেখাশোনায় শিশুটি সুস্থ হলেও যখন পাশের বেডে থাকা অন্য শিশুদের কান্না থামাতে তাদের স্বজনরা ছুটে আসেন। ঠিক তখনই একই সুরে কেঁদে ওঠা এই কন্যা শিশুটির পাশে দাঁড়ানোর মতো থাকে না কোনো আপনজন। তার কান্না যেন নিঃশব্দেই হারিয়ে যায় হাসপাতালের দেয়ালে। 

বিশাল বড় এই পৃথিবীতে জন্মের একদিনে মাথায় পরিচয় হারানো ছোট এই শিশুটির কান্নার শব্দ যেন শুধু স্বজনকেই খুঁজে বেড়াচ্ছে। শিশুটির কান্না হয়তো সেইদিন থামবে, যেদিন তার হবে একটি নাম, হবে একটি পরিচয়।

হাসপাতালে দায়িত্বে থাকা এক নার্স বলেন, গত ৮ তারিখে অভিভাবকহীন অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে তার শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক হলেও, চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় এখন সে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। এমন একটি নবজাতককে রাস্তায় ফেলে যাওয়ার মতো নির্মমতা সত্যিই মেনে নেওয়া কঠিন। তবে হাসপাতালের কর্মীরাই এখন পরম যত্নে তার দেখভাল করছেন।

শিশু ওয়ার্ডের আয়া মনিরা বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমার নিজেরও দেড় বছরের একটি সন্তান আছে। তাই এই অবুঝ শিশুটির কষ্ট দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। চিকিৎসকদের পরামর্শে গত কয়েকদিন ধরে আমি নিজ দায়িত্বে তাকে দুধ খাওয়াচ্ছি। শুরুতে শিশুটির শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন থাকলেও এখন সে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। আমি ডিউটি শেষ করে বাড়ি ফিরে গেলে ওয়ার্ডের অন্য নার্সরা পরম মমতায় ওর খেয়াল রাখেন। আমাদের একটাই চাওয়া, শিশুটির সুস্থ জীবনের পাশাপাশি যেন খুব দ্রুত একটি সুন্দর ও নিরাপদ পরিবারের স্নেহ পায়।

নারী উন্নয়ন কর্মী শামীমা খান বলেন, এমন একটি পরিস্থিতি সত্যিই খুব কষ্টের। আমরা সাধ্যমতো চেষ্টা করছি, তার পরিবারের কাউকে খুঁজে বের করার, কিন্তু এখনও কারও সন্ধান মেলেনি। তবে আমরা হাল ছাড়ছি না। শেষ পর্যন্ত যদি পরিবারের কাউকে পাওয়া না যায়, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তার দেখভালের জন্য একটি নিরাপদ ও উপযুক্ত পরিবারের হাতে তাকে তুলে দেব।

এ বিষয়ে ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান ঢাকা পোস্টকে বলেন, বাচ্চাটির শারীরিক অবস্থা আগের থেকে এখন অনেক ভালো। বাচ্চাটিকে নেওয়ার জন্য এখন পর্যন্ত আমাদের কাছে ১৪টি আবেদন এসেছে। যদি তার পবিবারে কাউকে না পাওয়া যায়, তবে এখানকার সমাজসেবা অধিদপ্তর ও বিচার বিভাগসহ আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেবো বাচ্চাটি কাকে দেওয়া যায়।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১