সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন

আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন

চট্টগ্রামের মীরসরাই উপজেলার আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে শনিবার (২৫ এপ্রিল ২০২৬) মীরসরাই উপজেলা কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচী সম্পন্ন হয়।

কদম গাছ রোপণ এর মধ্যে দিয়ে বৃক্ষরোপন কর্মরসূচী উদ্বোধন করেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে নির্বাচিত এমপি নুরুল আমিন এমপি। এ-উপলক্ষ্যে উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিনের পক্ষ থেকে বিদ্যালয়ের শিশুদের জন্য খেলার মাঠ প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের আঙিনায় বিভিন্ন প্রজাতির ফুলগাছ রোপণ এবং চারপাশে ফলজ, ভেষজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নতুন ভবনটি আধুনিক সুবিধাসম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন জানান, মীরসরাইয়ে থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এমপি নুরুল আমিন এর নির্দেশনায় একটি সুন্দর ও সবুজ পরিবেশে শিক্ষার্থীদের বেড়ে ওঠার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে শিক্ষার্থীদের খেলাধুলা পরিবেশ তৈরি করা হয়েছে। বিভিন্ন ফুল গাছ, ফল গাছ, ভেষজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১