শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

wwwwwwwwww

আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয়

আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয়

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের সেশনজট কমাতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার একাডেমিক ক্যালেন্ডার পরিবর্তনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ লক্ষ্যে বুধবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ে বিশেষজ্ঞ, শিক্ষা বোর্ডের প্রতিনিধি এবং বিভিন্ন অংশীজনদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সভায় অংশ নেওয়া সংশ্লিষ্টরা জানান, এসএসসি পরীক্ষা আগামী বছর থেকে জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিল বা জুনে নেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে একসঙ্গে বড় পরিবর্তনের বদলে ধাপে ধাপে সময় এগিয়ে আনার পক্ষে মত দিয়েছেন অধিকাংশ অংশীজন।

এর আগে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

তবে বুধবারের বৈঠকে অংশীজনরা বলেন, হঠাৎ করে চার মাস আগে পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি হতে পারে। তাই এক বছরেই বড় পরিবর্তন না এনে প্রতি বছর এক মাস করে সময় এগিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

সভায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ–এর এক ছাত্রী বলেন, আমাদের এসএসসি পরীক্ষা মার্চে হলে ভালো হয়। যদি জানুয়ারিতেই জানতাম পরীক্ষা ডিসেম্বরে হবে, তাহলে সেভাবে প্রস্তুতি নিতে পারতাম। আমরা এখনো ডিসেম্বরে পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নই।

এদিকে বরিশাল শিক্ষা বোর্ড–এর চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, আগামী বছর ৮ ফেব্রুয়ারি রোজা শুরু হবে। যদি জানুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু করা যায়, তাহলে রোজার আগেই পরীক্ষা শেষ করা সম্ভব হবে।

এইচএসসি পরীক্ষার সময় নিয়ে মত দেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ–এর অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম। তিনি বলেন, এসএসসি পরীক্ষা আগে হলে এইচএসসির সিলেবাস শেষ করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে। তবে মার্চ বা এপ্রিলের দিকে পরীক্ষা হলে শিক্ষার্থীরা ভালো প্রস্তুতির সুযোগ পাবে।

বৈঠক শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব সাবিনা ইয়াসমিন জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় নিয়ে অংশীজনদের মতামত নেওয়া হয়েছে। এসব মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষার নতুন সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই আসতে পারে। দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এসএসসি ফেব্রুয়ারিতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও, করোনা পরিস্থিতির পর থেকে এই সূচি ধরে রাখা সম্ভব হয়নি। দুই পরীক্ষার সময়ই পিছিয়ে গেছে। চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে গত মাসের ২১ তারিখ থেকে, আর এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২ জুলাই।

আরও

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

wwwwwwwwww

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন, আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতে এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল বল...

২০২৬-০৭-১৪ ১৮:০৫

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

wwwwwwwwww

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দেশের সব জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি উঠলেও পূর্বনির্ধারিত সূচি অ...

২০২৬-০৭-১৩ ২২:২২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

wwwwwwwwww

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও...

২০২৬-০৭-১২ ২২:৩১

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

wwwwwwwwww

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে...

২০২৬-০৭-১২ ২২:৩০

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান কবে, জানালেন শিক্ষামন্ত্রী

wwwwwwwwww

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান কবে, জানালেন শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্ত সুপারিশ পেয়েও যোগদান করতে পারেননি। এ...

২০২৬-০৭-১২ ২০:১৯