সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে লাইনে দাঁড়িয়ে কৃষকের মৃত্যু

আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে লাইনে দাঁড়িয়ে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সরকারি ফুয়েল কার্ড (জ্বালানি কার্ড) সংগ্রহ করতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বখতিয়ার হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে আলমডাঙ্গা সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত বখতিয়ার হোসেন আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের ভেদামারী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষি কার্ডের মাধ্যমে সরকারি ভর্তুকি মূল্যে জ্বালানি তেল পাওয়ার জন্য ফুয়েল কার্ড বিতরণ করা হচ্ছিল। কার্ড সংগ্রহের জন্য সোনালী ব্যাংকের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন শত শত কৃষক। বখতিয়ার হোসেনও সকাল থেকে ওই লাইনে অপেক্ষমাণ ছিলেন। বেলা বাড়ার সাথে সাথে ভিড় ও গরমের কারণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গরমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, কার্ড বিতরণ ব্যবস্থাপনায় আরও সুশৃঙ্খল পরিবেশ থাকলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হতো। বিশেষ করে বয়স্ক কৃষকদের জন্য আলাদা লাইন বা বসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
ঘটনার পর এলাকায় ও তার নিজ গ্রাম ভেদামারীতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি তদারকি করছে।

নিহতের চাচাতো ভাই আবুল হোসেন জানান, সকালে ফুয়েল কার্ডের আলমডাঙ্গা উপজেলা চত্বরে লাইন দাড়ায়। প্রচন্ড ভীড়ে বখতিয়ার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে একটা স্থানীয় বেসরকারি ক্লিনিকে নিলে জানা যায় তিনি মারা গেছেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সতত্যা স্বীকার করেছেন। তার মরদেহ গ্রামের বাড়িতে নেয়া হয়েছে।

 

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১