রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ষাটগম্বুজ ও খানজাহান আলী মাজার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি

বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ষাটগম্বুজ ও খানজাহান আলী মাজার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি

বাগেরহাট সদর উপজেলায় বিশ্ব ঐতিহ্যের অংশ ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও খানজাহান আলী (রহ.) মাজার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দল। একই সঙ্গে স্থানীয় দোকানদার ও পথচারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

শনিবার বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফকির নোবেল রায়হান হৃদয়-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান পান্না, আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা ওসিকর রহমান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শারাফাত হোসেন, ষাটগম্বুজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত আহ্বায়ক বাবু, বুলবুল আহমেদ, মুন্না, রানা সুজন, বাবলুসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১