বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

বাংলাদেশ থেকে পদত্যাগের কারণ জানালেন শন টেইট

বাংলাদেশ থেকে পদত্যাগের কারণ জানালেন শন টেইট

হঠাৎ করে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়েন শন টেইট। এর পেছনের কারণ তখনও খোলাসা হয়নি। এবার পাকিস্তানভিত্তিক ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট পাকপ্যাশন ডট নেটকে দেওয়া এক সাক্ষাৎকারে পদত্যাগের কারণ জানান তিনি। মূলত পরিবার ও বাচ্চাকে আরও বেশি সময় দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই অস্ট্রেলিয়ান কোচ।

সাক্ষাৎকারে টেইট বলেন, ‘হুট করে অবসর নেওয়া এটা দেখতে খুবই অদ্ভুত লেগেছে। কোনো কোনো ক্ষেত্রে মনে হতে পারে, আমি তাদের মাঝপথে ফেলে চলে যাচ্ছি এবং মানুষের আশা ভঙ্গ করছি। তবে ব্যাপারটি মোটেও তেমন কিছু নয়।’

পদত্যাগ করার কারণ জানিয়ে টেইট বলেন, ‘আমি দলটার সাথে এক বছরের কিছু বেশি সময় কাটিয়েছি, তবে আমার পরিবারকে এখন আরও বেশি সময় দেওয়া প্রয়োজন ছিল। আমি বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম, এটা হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না।’

টেইট আরও বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমার ৮ বছরের একটি মেয়ে আছে এবং তাকে আমার এখন আরও কিছুটা সময় দেওয়া দরকার। আসলে এই কাজটা করার জন্য কোনো সময়ই উপযুক্ত সময় হতো না। বরং আন্তর্জাতিক ক্রিকেটের দায়িত্ব থাকলে বছরের প্রায় ১০ মাসই বাড়ির বাইরে কাটাতে হয়।’

তবে মেয়েকে সময় দিতে দায়িত্ব ছাড়লেও ক্রিকেটের সঙ্গে কাজ করতে চান টেইট। তিনি বলেন, ‘পারিবারিক কারণে দায়িত্ব ছেড়েছি, এর মানে এই নয় যে আমি ভবিষ্যতে ক্রিকেটের সাথে কাজ করব না। সুযোগ পেলে স্বল্প মেয়াদে কাজ করবো।’

বিসিবির সঙ্গে বিকল্প কোনো সমঝোতার সুযোগ ছিল কি না, এমন প্রশ্নের জবাবে টেইট জানান, ‘আমরা এ বিষয়ে কিছুটা আলাপ করেছিলাম এবং আমিও আলোচনার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি। তাই দেখা যাক ভবিষ্যৎ কী নিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে কোচিং করানোর মতো বিকল্প সুযোগ রয়েছে, তবে এই মুহূর্তে যেকোনো একটি সংস্করণে (যেমন শুধু টি-টোয়েন্টি বা ওয়ানডে) কাজ করাটাই আমার প্রথম পছন্দ হবে। আমার মেয়ের বয়স যদি ২০ বছর হতো, তবে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো।’

আরও

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

খেলাধুলা

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

বিশ্বকাপ শুরুর আগে শিরোপার রেসে ছিল অনেকেই। তালিকাটা ছোট হতে হতে অবশেষে দুইয়ে এসে ঠেকেছে। ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড়...

২০২৬-০৭-১৯ ১৮:২৮

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭