শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বাঁধ ভেঙে হাওরে পানি, তলিয়ে যাচ্ছে ফসল-চরম বিপাকে কৃষক

বাঁধ ভেঙে হাওরে পানি, তলিয়ে যাচ্ছে ফসল-চরম বিপাকে কৃষক

সুনামগঞ্জ-এর হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

শনিবার (২ মে) সকালে মধ্যনগর উপজেলার বোয়ালা হাওরের একটি বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকার ধানক্ষেত তলিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, ভোর থেকে টানা বৃষ্টিতে সোমেশ্বরী নদী-র পানি দ্রুত বাড়তে থাকে। এর ফলে মধ্যনগর জামে মসজিদের পাশের কালভার্টসংলগ্ন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্মিত বাঁধটি ভেঙে যায়। ভাঙা অংশ দিয়ে দ্রুত পানি হাওরে ঢুকে মুহূর্তেই ডুবিয়ে দেয় ফসল।

সকালে ধান কাটতে যাওয়া কৃষকরা হঠাৎ এই পরিস্থিতিতে হতাশ হয়ে পড়েন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন—ডুবন্ত ধান কাটবেন, নাকি বাঁধ রক্ষার চেষ্টা করবেন—এমন কঠিন সিদ্ধান্তের মুখে পড়েন তারা।

ঘটনাস্থলে স্থানীয় কৃষক ও প্রশাসনের লোকজন উপস্থিত থাকলেও পানির তীব্র স্রোতের কারণে ভাঙন ঠেকানো সম্ভব হয়নি। কৃষকদের অভিযোগ, নিম্নমানের কাজ ও অবহেলার কারণেই বাঁধটি দুর্বল হয়ে পড়েছিল। বিশেষ করে কালভার্টের মুখে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় এ বিপর্যয় ঘটে।

উপজেলা প্রশাসনের তথ্যমতে, বোয়ালা হাওরে মোট ৫৭৪ হেক্টর বোরো ধান ছিল, যার মধ্যে প্রায় ৪৬০ হেক্টর ধান ইতোমধ্যে কাটা হয়েছে। তবে বাঁধ ভেঙে অন্তত ৮৪ হেক্টর জমির ধান তলিয়ে গেছে বলে সরকারি হিসাব, যদিও কৃষকদের দাবি ক্ষতির পরিমাণ ২০০ হেক্টরেরও বেশি।

স্থানীয় কৃষকরা জানান, অনেকেরই ধান কাটার কাজ বাকি ছিল। হঠাৎ পানি ঢুকে পড়ায় তাদের স্বপ্নের ফসল মুহূর্তেই পানির নিচে চলে গেছে।

মধ্যনগর উপজেলা প্রশাসন জানিয়েছে, পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে হঠাৎ পানি বেড়ে গিয়ে এই ভাঙন সৃষ্টি হয়েছে। অন্যদিকে পাউবো বলছে, অধিকাংশ ধান কাটা হয়ে যাওয়ার পর বাঁধটি ভেঙেছে, তাই তাৎক্ষণিকভাবে প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়নি।

 

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১