শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বীর মুক্তিযোদ্ধা ও ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ আর নেই

বীর মুক্তিযোদ্ধা ও ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ আর নেই

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাফেজ আহম্মদ (৮০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টা ১০ মিনিটে ফেনী শহরের রামপুরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জামাতা নূর আহমেদ বাবুল জানান, মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার বাদ আসর শহরের মিজান ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

দলীয় সূত্র জানায়, ১৯৬৪ সালে ফেনী সেন্ট্রাল হাই স্কুলে পড়াকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ আহম্মদের রাজনীতির সূচনা। ১৯৬৬ সালে স্কুল ছাত্রলীগের সভাপতি, ১৯৬৮ সালে শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ৬৯ সালে মহকুমা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও নোয়াখালী জেলা ছাত্রলীগের সদস্য হিসেবে স্থান পান। একইবছর গঠিত মহকুমা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক, ৭০ সালে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ৭২-৭৩ সালে মহকুমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সদস্যের দায়িত্ব পালন করেন। স্বাধীনতা পরবর্তীতে ৭৩ থেকে ৭৮ সাল পর্যন্ত পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ৯৮ সাল থেকে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন হাফেজ আহম্মদ।

২০১৯ সালের ২৫ অক্টোবর ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা না আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে এডভোকেট আকরামুজ্জামান সভাপতি ও নিজাম উদ্দিন হাজারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০২০ সালের ২৮ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান আকরামুজ্জামান। একই বছরের ৯ ডিসেম্বর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান পিপি হাফেজ আহম্মদ। ২০২৩ সালের ৬ আগস্ট দলের বিশেষ বর্ধিত সভায় তাকে ভারমুক্ত করে পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব দেয়া হয়।

অ্যাডভোকেট হাফেজ হাফেজ আহম্মদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, আইনজীবী সমিতি বীর মুক্তিযোদ্ধাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি ছাত্রজীবন থেকেই প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি ফেনী জেলা জজ কোর্টের একজন অত্যন্ত দক্ষ ও জনপ্রিয় আইনজীবী এবং সাবেক পিপি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তাঁর এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং ফেনী জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, "অ্যাডভোকেট হাফেজ হাফেজ আহম্মদের মৃত্যুতে ফেনী জেলাবাসী একজন আদর্শবান রাজনীতিবিদ ও দক্ষ আইনজীবীকে হারালো। মহান মুক্তিযুদ্ধে ও এলাকার মানুষের অধিকার আদায়ে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।" নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১