বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

বেড়েই চলেছে তেলের দাম, হরমুজ খুলতে আন্তর্জাতিক সাহায্য চাইছে আমেরিকা

বেড়েই চলেছে তেলের দাম, হরমুজ খুলতে আন্তর্জাতিক সাহায্য চাইছে আমেরিকা

অস্থিরতার মধ্যেই বিশ্ব জ্বালানি বাজারে ক্রমাগত বেড়ে চলছে তেলের দাম। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী পুনরায় চালু করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার উদ্যোগ নিয়েছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের হাতে আসা মার্কিন পররাষ্ট্র দফতরের এক বার্তায় জানা গেছে, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় ওয়াশিংটন একটি আন্তর্জাতিক জোট গঠনের পরিকল্পনা করছে।

দুই মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথ হরমুজ প্রণালী এখনও বন্ধ রয়েছে। বিশ্বে মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশই সরবরাহ হয় পথটি দিয়ে। প্রণালীটি বন্ধ থাকার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে, বেড়েছে তেলের দাম এবং অর্থনৈতিক মন্দার ঝুঁকি।

৮ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সংঘাত নিরসনের প্রচেষ্টা এখনও অচলাবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের জবাবে ইরান এখনও প্রণালীটি বন্ধ করে রেখেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২৬ ডলারের বেশি ছাড়িয়েছে, যা ২০২২ সালের মার্চে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর সর্বোচ্চ।

ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে প্রায় দ্বিগুণ হয়েছে ব্রেন্ট ক্রুড তেলের দাম, যার ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বেড়েছে এবং জ্বালানির খুচরা মূল্য অত্যধিক পর্যায়ে রয়েছে।

এদিকে ইরান বুধবার সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরান-সংশ্লিষ্ট জাহাজে অবরোধ অব্যাহত রাখে, তাহলে তারা অভূতপূর্ব সামরিক পদক্ষেপ নিতে পারে। এই হুমকি এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার পরিকল্পনা ইঙ্গিত দিচ্ছে যে, মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে আরও বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের আরেকটি পরিকল্পনা হলো হরমুজ প্রণালীর একটি অংশের নিয়ন্ত্রণ নিয়ে তা বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া। এমন অভিযানে স্থলবাহিনী ব্যবহারের সম্ভাবনাও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র এমন একটি পরিস্থিতিও বিবেচনায় রাখছে, যেখানে সংঘাত কমে আসতে পারে। সে লক্ষ্যে পররাষ্ট্র দফতরের বার্তায় অংশীদার দেশগুলোকে ‘মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট’ (এমএফসি) নামে একটি নতুন জোটে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। এই জোটের উদ্দেশ্য হবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিশ্চিত করা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮