বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বগুড়া মহানগর বিএনপিতে নতুন নেতৃত্ব, পাঁচজনের হাতে সাংগঠনিক হাল

বগুড়া মহানগর বিএনপিতে নতুন নেতৃত্ব, পাঁচজনের হাতে সাংগঠনিক হাল

দীর্ঘ প্রতীক্ষার পর বগুড়া মহানগর বিএনপির নতুন নেতৃত্বের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পাঁচ সদস্যের এই কমিটির মাধ্যমে মহানগর রাজনীতিতে নতুন সমীকরণ ও সাংগঠনিক গতিশীলতার প্রত্যাশা করছেন দলীয় নেতাকর্মীরা।

বুধবার (১০ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু) সভাপতি, মো. মশিউর রহমান শামীম সিনিয়র সহ-সভাপতি, মো. মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক, মো. মাহমুদুল হাসান তুহিন যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. সোলাইমান আলী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

দলীয় সূত্র বলছে, ঘোষিত এই আংশিক কমিটি বগুড়া মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন নেতৃত্বের মাধ্যমে দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হবে বলে আশা করছেন নেতাকর্মীরা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আপাতত পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে, যেখানে আরও বেশ কয়েকজন নেতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় রাজনীতির পরিবর্তিত প্রেক্ষাপটে বগুড়া মহানগর বিএনপির এই নতুন নেতৃত্ব সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১