শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বগুড়ায় ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান, পরিমাপ যাচাইয়ে জরিমানা ও সতর্কবার্তা

বগুড়ায় ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান, পরিমাপ যাচাইয়ে জরিমানা ও সতর্কবার্তা

বগুড়া শহরের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও মজুত নিশ্চিত করতে জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে ঝটিকা অভিযান পরিচালনা করেছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে পরিচালিত এই অভিযানে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয় এবং অন্যদের সতর্কবার্তা দেওয়া হয়। বিএসটিআই সূত্রে জানা যায়, জ্বালানি তেলের পরিমাপে অনিয়ম ও কৃত্রিম সংকটের অভিযোগের প্রেক্ষিতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন। শহরের মেসার্স শতাব্দী ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মাটিডালী ও ছিলিমপুর এলাকার আরও কয়েকটি ফিলিং স্টেশনে মজুত ও পরিমাপ যাচাই করা হয়। পরিদর্শিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল-মেসার্স বগুড়া সিএনজি ফিলিং স্টেশন, মেসার্স এম এইচ খান অ্যান্ড পার্টনার, মেসার্স বগুড়া ফিলিং স্টেশন এবং মেসার্স মিতালী ফিলিং স্টেশন।

অভিযানে বড় ধরনের অনিয়ম ধরা না পড়লেও সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়। ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন স্পষ্ট নির্দেশনা দেন-স্টোরেজে তেল থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখা যাবে না এবং কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া জ্বালানি বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই-এর প্রকৌশলী প্রান্তজিত সরকার ও ফিল্ড অফিসার শাহানূর হোসেন খান। তারা বিশেষ মেট্রোলজি যন্ত্রের মাধ্যমে তেলের সঠিক পরিমাপ যাচাই করেন।

বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. জহুরুল হক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি বলেন, জ্বালানি খাতে কোনো ধরনের কারচুপি, মজুতদারি বা পরিমাপে অসততা বরদাস্ত করা হবে না।

এই অভিযান ভোক্তাদের মধ্যে স্বস্তি সৃষ্টি করলেও প্রশ্ন থেকেই যায়-এমন নজরদারি কতটা ধারাবাহিকভাবে চালানো হবে। নিয়মিত তদারকি বজায় থাকলে ভবিষ্যতে ভোক্তারা জ্বালানির সঠিক পরিমাপ নিয়ে আরও নিশ্চিন্ত হতে পারবেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১