শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। সমাবেশে নেতৃত্ব দেন যশোর সরকারি সিটি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আবু আনাস।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার বহন করেন। এ সময় তারা “Our Future, Our Right”, “We Will Stand and Fight”, “বন্যার পানিতে নয়, ন্যায্য পরিবেশে পরীক্ষা চাই” এবং “এক দফা, এক দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখেন সাবিরুল ইসলাম সিয়াম, সজীব হোসেন, রামিয়া, আইরিন তালুকদার তামান্না, নাঈম হোসেন, লিজু, ওমর ফারুক, জুলকার ইমন আল শিহাব, ফাহিম হোসেন ও ইমতিয়াজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বক্তারা অভিযোগ করেন, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ধোপড়াকুল ডিগ্রি কলেজের শিক্ষার্থী দিশারানী মহন্ত বন্যার প্রতিকূল পরিবেশে পরীক্ষা দিতে গিয়ে মানসিক চাপে আত্মহত্যা করেছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তারা বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের সমালোচনা করে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নেওয়ার দাবি জানান। সমাবেশ থেকে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, পরীক্ষার্থীদের জন্য নিরাপদ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১