শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বৈশাখের ভোরেই কুলাউড়ার হাওরে ধান কাটার ধুম

বৈশাখের ভোরেই কুলাউড়ার হাওরে ধান কাটার ধুম

বৈশাখের প্রথম প্রহরেই মৌলভীবাজারের কুলাউড়ার হাওরগুলোতে শুরু হয়েছে বোরো ধান কাটার মহোৎসব। আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে কৃষকরা সোনালী ফসল ঘরে তুলতে মাঠে নেমেছেন। বৈশাখের সকালে এমন উৎসবমুখর পরিবেশে কৃষকদের মুখে ফুটেছে তৃপ্তির হাসি।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সূর্য ওঠার সঙ্গে সঙ্গে উপজেলার বিভিন্ন হাওর এলাকায় শত শত কৃষক কাঁচি হাতে ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েন। একদিকে পুরুষরা ধান কাটছেন, অন্যদিকে কৃষাণিরা খলায় ধান মাড়াই ও রোদে শুকানোর কাজে সময় পার করছেন।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনুকূল আবহাওয়া ও সময়মতো পরিচর্যার কারণে এ বছর বোরো ধানের ভালো ফলন হয়েছে। ফলে বৈশাখের শুরুতেই ফসল ঘরে তুলতে পারায় স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে।
উপজেলার একাধিক কৃষক জানান, বৈশাখের প্রথম দিনে নিজের হাতে ফলানো ধান কাটার আনন্দ অন্যরকম। গত কয়েক সপ্তাহের অনিশ্চিত আবহাওয়ার কারণে কিছুটা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ভালো ফলন হওয়ায় তারা সন্তুষ্ট।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জসিম উদ্দিন বলেন, “এ বছর কুলাউড়ার হাওরগুলোতে বোরো ধানের ফলন সন্তোষজনক হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা নির্ধারিত সময়েই ধান কাটতে পারছেন। কৃষি বিভাগ মাঠ পর্যায়ে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে, যাতে কোনো ধরনের ক্ষতি ছাড়াই কৃষকরা দ্রুত ফসল ঘরে তুলতে পারেন।”
তিনি আরও জানান, পুরো উপজেলায় ধান কাটা কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে অধিকাংশ হাওরের ধান ঘরে তোলা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, এ বছরের বাম্পার ফলন কুলাউড়ার স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১