শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ব্রাজিল-আর্জেন্টিনা পোস্ট ঘিরে হামলা, আহত ২

ব্রাজিল-আর্জেন্টিনা পোস্ট ঘিরে হামলা, আহত ২

ফুটবল বিশ্বে ব্রাজিল–আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়। তবে সেই সমর্থনের উত্তাপ এবার মাঠ ছাড়িয়ে পৌঁছে গেল বগুড়ার শিবগঞ্জের একটি গ্রামে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রিয় দলকে সমর্থন করে দেওয়া পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন এক এইচএসসি পরীক্ষার্থীসহ দুই যুবক।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ পৌর এলাকার সন্যাসী ধোন্দাকোলা গ্রামের রমেন্দ্রনাথ মণ্ডলের ছেলে জয় কুমার (১৯) ও তাঁর চাচাতো ভাই প্রদেশ মণ্ডলের ছেলে বিশাল কুমার (১৮) আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। একই গ্রামের তাপসের ছেলে তন্ময় (২২) ও স্বপন মোহন্ত (১৮) ব্রাজিল দলের সমর্থক।
 

অভিযোগ অনুযায়ী, গত ৬ জুলাই রাত প্রায় ৮টার দিকে ফেসবুকে ব্রাজিল ও আর্জেন্টিনা দলকে সমর্থন করে দেওয়া পোস্ট নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে অনলাইনে বাকবিতণ্ডা শুরু হয়। পরে সেই তর্ক বাস্তবে রূপ নেয় সংঘর্ষে।
 

পরিবারের দাবি, জয় কুমারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলায় তাঁর মাথা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত লাগে। সংঘর্ষে তাঁর চাচাতো ভাই বিশাল কুমারও আহত হন। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত জয় কুমার চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।
 

জয়ের বাবা রমেন্দ্রনাথ মণ্ডল বলেন, "ফেসবুকে ফুটবল দলকে সমর্থন করে পোস্ট দেওয়াকেই কেন্দ্র করে আমার ছেলে ও ভাতিজার ওপর হামলা চালানো হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।"
 

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, "ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
 

স্থানীয়দের ভাষ্য, খেলাধুলা মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্য তৈরির কথা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় সমর্থন নিয়ে অসহিষ্ণুতা ও উত্তেজনা থেকে সহিংসতার ঘটনা উদ্বেগজনক। তারা মতপ্রকাশে সংযম, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
 

ফুটবলপ্রেমীদের মতে, প্রিয় দলকে সমর্থন করা স্বাভাবিক, কিন্তু সেই সমর্থন যদি বন্ধুত্ব, প্রতিবেশী সম্পর্ক কিংবা সামাজিক শান্তিকে ক্ষতিগ্রস্ত করে, তবে তা খেলাধুলার প্রকৃত চেতনার পরিপন্থী।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১