বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

বুমরাহর ৩ বলে ২ ছক্কা মেরে তারুণ্যের জয়গান গাইলেন সূর্যবংশী

বুমরাহর ৩ বলে ২ ছক্কা মেরে তারুণ্যের জয়গান গাইলেন সূর্যবংশী

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে অভিষেক হয় বৈভব সূর্যবংশীর। প্রথম ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। এরপর থেকে মাঠে আগ্রাসী রূপেই দেখা মেলে এই বাঁহাতি ব্যাটারকে। এবার ছাড় দিলেন না বিশ্বের অন্যতম সেরা পেসার জাস্প্রিত বুমরাহকেও। ভারতীয় এই পেসারের তিন বলে দুই ছক্কা হাঁকান বৈভব।

গতকাল রাতে আইপিএলের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। গুয়াহাটিতে প্রবল বৃষ্টির কারণে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয়। ম্যাচটি কমিয়ে আনা হয় ১১ ওভারে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন বুমরাহ। ওই ওভারের প্রথম বলটি ছিল স্লটে, আর কোনো ভুল না করে বৈভব সেটি আছড়ে ফেলেন লং-অন বাউন্ডারির ওপারে। বিশ্বের সেরা বোলারকে ১৫ বছরের এক কিশোর এভাবে ছক্কা মারবে, তা হয়তো বুমরাহ নিজেও ভাবেননি। কিন্তু আক্রমণ সেখানেই থামেনি। চতুর্থ বলে আবারও বুমরাহকে ছক্কা মারেন বৈভব, এবার ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ওপর দিয়ে।

এই ম্যাচে বেশিক্ষণ টিকতে পারেননি বৈভব সূর্যবংশী। খেলেছেন মাত্র ১৯ বল। তাতেই এক চার ও পাঁচটি ছয়ে করেন ৩৯ রান। আর নির্ধারিত ১১ ওভারে রাজস্থান রয়্যালস তোলে ১৫০ রান। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস থামে ১২৩ রানে। ফলে ২৭ রানের জয় পায় রাজস্থান।

আরও

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

খেলাধুলা

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

বিশ্বকাপ শুরুর আগে শিরোপার রেসে ছিল অনেকেই। তালিকাটা ছোট হতে হতে অবশেষে দুইয়ে এসে ঠেকেছে। ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড়...

২০২৬-০৭-১৯ ১৮:২৮

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭