বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ছয় ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত চট্টগ্রাম, দাবি মেয়রের

ছয় ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত চট্টগ্রাম, দাবি মেয়রের

চট্টগ্রাম নগরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ৬ ঘণ্টার মধ্যে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাতে নগরের দামপাড়াস্থ কন্ট্রোল রুমে তিনি এ তথ্য জানান।

মেয়র বলেন, দুপুর ২টা থেকে নগরজুড়ে কোরবানির বর্জ্য অপসারণের মূল কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যেই নগরের কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।

তিনি জানান, সকাল ৯টা থেকে তিনি নিজে বর্জ্য সংগ্রহ কার্যক্রম তদারকি করেছেন। চসিকের ডাম্প ট্রাক, কম্পেক্টর, পে-লোডারসহ ৩৭৯টি যানবাহন এবং ৩ হাজার ২০০ পরিচ্ছন্নতাকর্মী পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করেছেন। পাশাপাশি পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে কোরবানির স্থানগুলো পরিষ্কার করা হয়েছে।

মেয়র আরও বলেন, নগরীর কোথাও বর্জ্য পড়ে থাকলে দামপাড়ার কন্ট্রোল রুমে জানানো হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রামের কিছু এলাকায় বিকেলে কোরবানি দেওয়ার প্রচলন থাকায় সেসব এলাকার বর্জ্য অপসারণেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া অনেকে কোরবানির পরদিন পশু জবাই করেন, সেসব বর্জ্যও অপসারণ করা হবে।

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিটি করপোরেশন এলাকার কোথাও কোরবানির পশুর বর্জ্য রাত ৮টার পরও পড়ে থাকতে দেখা গেলে সংশ্লিষ্ট ওয়ার্ড সুপারভাইজারদের দ্রুত জানাবেন।

এ সময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১