শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকায় নেওয়ার পথে লঞ্চেই প্রাণ গেল শিশু আরিফার

চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকায় নেওয়ার পথে লঞ্চেই প্রাণ গেল শিশু আরিফার

উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে লঞ্চযোগে ঢাকায় নেওয়ার পথে আরিফা নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এতে মৃত শিশুটির স্বজনদের গগণবিদারী আহাজারিতে ভারী হয়ে ওঠে যাত্রী বোঝাই লঞ্চের পরিবেশ। তবে লঞ্চটিতে অক্সিজেন সরবরাহ ও প্রাথমিক চিকিৎসা না থাকায় ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দোয়েল পাখি-১০ লঞ্চটি মুন্সিগঞ্জ ব্রিজ এলাকায় পৌঁছালে লঞ্চের ২য় তলায় এ ঘটনা ঘটে।

শিশুটি ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাওলাদার হাট এলাকার চৌকিদার বাড়ির বাসিন্দা আরিফ ও রোজিনা বেগম দম্পতির একমাত্র কন্যা বলে জানা গেছে।

শিশুটির পরিবার জানান, বুধবার সকালে হঠাৎ ডায়ারিয়া জনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন আরিফা। এরপর তার অবস্থার অবনতি হলে তাকে ভোলার ২৫০শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সেখান থেকে বরিশালে রেফার্ড করা হলে স্বজনরা শিশুটির উন্নত চিকিৎসার জন্য এদিন দুপুর ২টার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী দোয়েল পাখি-১০ লঞ্চে ওঠেন। সেখানেই প্রাণ যায় শিশুটির।

শিশুটির মা রোজিনা বলেন, ভোলা থেকে আমার মেয়েকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পথেই লঞ্চে মেয়েটি মারা গেল। 

তবে লঞ্চটিতে অসুস্থ রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা না থাকায় থাকায় ক্ষোভ প্রকাশ করে লঞ্চে থাকা যাত্রী মো.তুহিন, ইব্রাহিম, রনি ও ছিদ্দিকুল্লাহ বলেন, আজকে যদি লঞ্চটিতে অসুস্থ রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ থাকতো তাহলে হয়তো অসুস্থ শিশুটির প্রাণ রক্ষা করা যেত। আমরা ভোলাবাসী সবদিক থেকেই বঞ্চিত। চিকিৎসার জন্য ঢাকা-বরিশাল নেওয়ার পথেই আমাদের এবং সন্তানদের প্রাণ হারাতে হচ্ছে। এছাড়া ভোলা-বরিশাল সেতুসহ ভোলা-ঢাকা রুটের প্রতিটি লঞ্চে ডাক্তারসহ প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা রাখার দাবিও জানান যাত্রীরা।

দোয়েল পাখি-১০ লঞ্চের কেরানী মো. হারেছ হোসেন বলেন, আমি যখন টিকেট কাটতে গিয়েছি তখন দেখেছি বাচ্চাটিকে তার স্বজনরা কোলে নিয়ে বসে আছেন, বলেছিল অসুস্থ। তবে তারা আমাদের কাছে (লঞ্চ কতৃপক্ষ) কোনো সহযোগিতা চাননি। লঞ্চটি পুরাতন মডেলের হওয়ায় এ লঞ্চে মরদেহ রাখার যথাযথ ব্যবস্থা নেই, আমাদের কোম্পানির অন্য লঞ্চে আছে। লঞ্চ যেহেতু সদরঘাটের কাছাকাছি পৌঁছেছে সেক্ষেত্রে আমরা বাচ্চাটির লাশ কেবিনে রাখার ব্যবস্থা করছি এবং স্বজনরা চাইলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১