শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

চট্টগ্রামে তেলের তীব্র সংকট, লাইনে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে গাড়ি চালকরা

চট্টগ্রামে তেলের তীব্র সংকট, লাইনে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে গাড়ি চালকরা

চট্টগ্রামে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক ফিলিং স্টেশন থেকে তেল পাওয়া যাচ্ছে না। বেশির ভাগ পাম্পে ‘অকটেন নেই’ বা ‘তেল নেই’ নোটিশ ঝুলছে।

জেলা প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাম্পগুলোতে বৈধ কাগজপত্র ছাড়া তেল বিক্রি নিষিদ্ধ করেছে। পাশাপাশি ট্যাগ অফিসার নিয়োগ দিয়ে সরবরাহ পর্যবেক্ষণ ও বিশৃঙ্খলা রোধে নজরদারি বাড়ানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ অনিশ্চিত হওয়ায় দেশজুড়ে তেলের চাহিদা বৃদ্ধি পায়। ৬ মার্চ থেকে সরকার পেট্রোল, অকটেন ও ডিজেলের বিক্রয়ে সীমা নির্ধারণ করলেও ঈদ-উৎসবের আগে ১৪ মার্চ রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হয়। তবে ২৩ মার্চ থেকে চট্টগ্রামের বিভিন্ন পাম্পে আবারও তেলের সংকট দেখা দিয়েছে।

চট্টগ্রাম বিভাগে ৩৮৩টি পেট্রোলপাম্প, ৭৯৯ জন এজেন্ট ডিস্ট্রিবিউটর ও ২৫৫ জন প্যাকড পয়েন্ট ডিলার রয়েছে। চট্টগ্রাম নগরীতে ৪৬টি ফিলিং স্টেশন, জেলার বিভিন্ন স্থানে শতাধিক পাম্প রয়েছে। মালিকদের বক্তব্য, চাহিদার অর্ধেক তেলও ডিপো থেকে আসে না। ঈদের ছুটিতে পে-অর্ডার সময়মতো না হওয়ায় সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে।

নগরীর বিভিন্ন এলাকায় যেমন চকবাজার, বহদ্দারহাট, কাতালগঞ্জ, ষোলশহর, লালখান বাজার ও সিআরবি মোড়ে তেলের জন্য দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। অনেক পাম্প দিনে নির্দিষ্ট সময়ে সীমিত পরিমাণে তেল বিক্রি করছে, কেউ কেউ পুরোপুরি বন্ধ রয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক জানান, বিশৃঙ্খলা এড়াতে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা ইতোমধ্যে তেল বিক্রির কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১