শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনা যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনা যুবকের মৃত্যু

​চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রহিদুল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে আলমডাঙ্গা পশু হাটে গরু নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার পাড়ার ইন্তা ফাঁকিরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রহিদুল ইসলাম পাওয়ার ট্রিলারে গরু নিয়ে আলমডাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে নিজে গাড়ি চালিয়ে রওনা হন। পথিমধ্যে হঠাৎ সামনে একটি ট্রাক চলে আসলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে রহিদুল ইসলাম মারা যান।
​একমাত্র সন্তানকে হারিয়ে নিহতের পরিবার এখন বাকরুদ্ধ। রাহিদুলের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। 
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১