শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক-১

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক-১

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। ​বুধবার (১৫ জুলাই) দুপুরে দামুড়হুদার মুন্সিপুর বিওপির সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।

​আটককৃত পাচারকারীর নাম মো. মিজানুর রহমান (৬১) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে।
​বিজিবি সূত্রে জানা গেছে, মুন্সিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. নাজমুল হাসান মুন্সিপুর বিওপিকে সতর্ক করেন এবং একটি বিশেষ টহলদল মোতায়েন করেন।
 

​বুধবার দুপুর আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে মিজানুর রহমান মোটরসাইকেলযোগে দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজার থেকে মুন্সিপুর বিওপির সামনের সড়কে পৌঁছালে বিজিবির টহলদল তাকে থামায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি কোমরে লুঙ্গির ভাঁজে স্বর্ণ বহনের কথা স্বীকার করেন। এরপর তাকে তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
 

​স্বর্ণের বারের পাশাপাশি আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং পাচারেকাজে ব্যবহৃত একটি ডায়াং (DY-50) মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।
 

​চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল দামুড়হুদা থানায় সোপর্দ করার এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারি নিয়ম অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১