রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

চুয়াডাঙ্গায় ৪৬০০ হেক্টরে তুলার বাম্পার আবাদ, উৎপাদনের বাজারমূল্য ছাড়াবে ১০৫ কোটি টাকা

চুয়াডাঙ্গায় ৪৬০০ হেক্টরে তুলার বাম্পার আবাদ, উৎপাদনের বাজারমূল্য ছাড়াবে ১০৫ কোটি টাকা

চুয়াডাঙ্গায় অর্থকরী ফসল হিসেবে তুলা আবাদ দিন দিন বিস্তৃত হচ্ছে। চলতি মৌসুমে জেলার চারটি উপজেলায় ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। অনুকূল আবহাওয়া এবং রোগবালাইহীন মৌসুমের কারণে তুলার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।

চুয়াডাঙ্গায় অর্থকরী ফসল হিসেবে তুলা আবাদ দিন দিন বিস্তৃত হচ্ছে। চলতি মৌসুমে জেলার চারটি উপজেলায় ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। অনুকূল আবহাওয়া এবং রোগবালাইহীন মৌসুমের কারণে তুলার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। জেলা তুলা উন্নয়ন দপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় প্রায় ১২ হাজার মেট্রিক টন তুলা উৎপাদিত হবে। যার বাজারমূল্য ১০৫ কোটি টাকারও বেশি। ফলে স্থানীয় কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

প্রতি বছর নভেম্বরের শুরুতে জেলায় তুলা আবাদ শুরু হয়। প্রতি বিঘায় উৎপাদন খরচ ১২–১৫ হাজার টাকার মধ্যে থাকলেও ফলন পাওয়া যায় ১৪–১৬ মণ। বাজারদর বিঘাপ্রতি ৫৩–৬১ হাজার টাকা হওয়ায় কৃষকদের লাভজনক আয়ের একটি নির্ভরযোগ্য উৎস হয়ে উঠছে তুলা। তুলার স্বল্প সময়ে ফসল উত্তোলন, কম খরচ এবং নিশ্চিত লাভ কৃষকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলছে। এতে দেশের তুলা আমদানিনির্ভরতা কমাবে বলেও মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কৃষকদের দাবি, মাঠজুড়ে তুলা গাছের বৃদ্ধি এবং ফুলের পরিমাণ এবার স্বাভাবিকের তুলনায় বেশি। ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ বলেন, জেলায় আবাদযোগ্য জমির পরিমাণ ৯৪ হাজার ২২০ হেক্টর। এর মধ্যে ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে তুলা আবাদ হয়েছে। উৎপাদিত তুলার বাজারমূল্য দাঁড়াবে ১০৫ কোটি টাকারও বেশি বলে আমাদের ধারণা। চুয়াডাঙ্গার তুলা উৎপাদনে এ ধারাবাহিক সাফল্য কৃষকদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এবং শিল্পায়নের সম্ভাবনাকেও আরও এগিয়ে নিয়ে যাবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১