বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ঈদের ছুটিতে দর্শনার্থীদের বরণে প্রস্তুত সোনারগাঁয়ের পর্যটন কেন্দ্রগুলো

ঈদের ছুটিতে দর্শনার্থীদের বরণে প্রস্তুত সোনারগাঁয়ের পর্যটন কেন্দ্রগুলো

পবিত্র ঈদুল আজহার টানা ছুটিকে কেন্দ্র করে দর্শনার্থীদের বরণে প্রস্তুত করা হয়েছে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁর বিভিন্ন পর্যটন কেন্দ্র। ঈদের আনন্দ উপভোগ করতে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ঈদের দিন থেকেই খুলে রাখা হবে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, পানাম নগরী, বাংলার তাজমহল ও পিরামিডসহ বিভিন্ন দর্শনীয় স্থান। বাড়তি দর্শনার্থীদের চাপ সামলাতে নেওয়া হয়েছে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও যানজট নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা।

ঈদের ছুটিতে সবচেয়ে বেশি ভিড় হয় লোক ও কারুশিল্প জাদুঘর, পানাম সিটি ও মেঘনা নদীসংলগ্ন এলাকাগুলোতে। তাই দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে পুলিশ, টুরিস্ট পুলিশ ও আনসার সদস্যরা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোমেন বলেন, ঈদের ছুটিতে সোনারগাঁয়ের পর্যটন কেন্দ্রগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি যানজট নিরসনেও কাজ করবে পুলিশ।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক সাখাওয়াত হোসেন বলেন, ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য ফাউন্ডেশন কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। জাদুঘর ও পুরো প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়েছে।

টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ মাহবুল আলম বলেন, ঈদের ছুটিতে সোনারগাঁয়ের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি থাকবে। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ঘুরতে পারেন, সেজন্য গুরুত্বপূর্ণ স্পটগুলোতে আমাদের সদস্যরা দায়িত্ব পালন করবেন। কোনো পর্যটক হয়রানি বা সমস্যার শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যানজট ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১