বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

এনসিপিতে যোগ দেওয়া আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান পাখি হামলার শিকার

এনসিপিতে যোগ দেওয়া আওয়ামীলীগ নেতা  ইউপি চেয়ারম্যান পাখি হামলার শিকার

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ পাখির ওপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, দুপুরে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি পরিষদের সামনে জ্বালানি কাঠ রাখছিলেন। তিনি বিষয়টি জানতে চাইলে তারা কোনো সদুত্তর দেননি। পরে তিনি কার্যালয়ে ফিরে যান। একপর্যায়ে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামানসহ কয়েকজন তার কক্ষে প্রবেশ করে তাকে কিল-ঘুষি ও এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। এতে তার চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নলদী ইউনিয়ন জামায়াতের আমির কামরুল বলেন, এক ব্যক্তি ইউনিয়ন পরিষদের সামনে জ্বালানি কাঠ এনে বারান্দায় রাখছিলেন। তখন চেয়ারম্যান পাখি বলেন, এটি একটি সরকারি অফিস, অফিস চলাকালীন সময়ে বারান্দায় না রেখে পাশে রাখতে। কিছুক্ষণ পর কয়েকজন এসে চেয়ারম্যানকে ‘মিলাদের কাজে বাধা দিলেন কেন’ বলে হুমকি-ধমকি দেয়। এরপর কিছুক্ষণ পরে জামান চেয়ারম্যান এসে পাখি চেয়ারম্যানের ওপর হামলা করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিএনপি সাবেক সহ সভাপতি আসাদুজ্জামান। তিনি বলেন, আমি কেন তাকে মারতে যাব? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের খাবার রান্নার জন্য স্থানীয়রা জ্বালানি কাঠ জড়ো করছিলেন। চেয়ারম্যান কাঠ রাখতে বাধা দেন। পরে উপস্থিত লোকজন তাকে মারধর করেছেন বলে শুনেছি। তবে আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।

নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত আবুল কালাম আজাদ পাখির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ঘটনার বিষয়ে অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১