শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

"এত অল্প সময়ে ক্ষমতার মোহে স্বৈরাচারের দিকে যাবেন, এটা মানুষ চিন্তাও করেনি" -ফেনীতে এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

"এত অল্প সময়ে ক্ষমতার মোহে স্বৈরাচারের দিকে যাবেন, এটা মানুষ চিন্তাও করেনি" -ফেনীতে এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা এত দ্রুত স্বৈরাচারের দিকে ধাবিত হবেন, এটা মানুষ কল্পনাও করে নাই'। আমরা আগে মনে করেছিলাম, ক্ষমতায় গেলেই আপনারা সব ভুলে যাবেন, জনগন আপনাদের আস্তে আস্তে চিনে ফেলছে। এত অল্প সময়ে ক্ষমতার মোহে স্বৈরাচারের দিকে যাবেন, এটা মানুষ চিন্তাও করেনি।

সম্প্রতি জাতীয় সংসদে ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার প্রতিবাদে শনিবার (০৪ এপ্রিল) বিকালে ফেনী শহরের ট্রাংক রোডের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ্য করে মঞ্জু আরো বলেন, 'আপনারা ভুলে গেলে চলবে না জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলো এই গণভোটের মাধ্যমে। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সর্ব প্রথম খালেদা জিয়াকে মুক্তির আদেশ দিয়েছিলেন। সেইদিন কইছিলো এই সংবিধান।

এসময় তিনি আরো বলেন, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী জনসভায় এসে ফেনী পাইলট হাইস্কুল মাঠের সমাবেশে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন এখানে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হবে। সেই প্রতিশ্রুতির বিষয়টি সংসদে প্রত্যাখ্যান হলো৷

মঞ্জু আরো বলেন, এই দাবী ফেনীর মানুষের দীর্ঘদিনের দাবী। জেলার ১৬ লাখ মানুষের প্রাণের এই দাবী পুরণ না হলে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে মানুষ৷

তেলের সংকটের বিষয়ে মঞ্জু বলেন, 'আমরা সরকারকে বলেছিলাম এই সংকটের বিষয়ে একটা সর্বদলীয় সংলাপের আয়োজন করতে। সরকার সেটি করেননি। একদিকে বলছেন দেশে তেলের সংকট নেই, অপরদিকে পেট্টোল পাম্পগুলোতে তেল নেই। পাম্পগুলো বন্ধ হওয়ার দশা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মানুষ তেল পাচ্ছে না। একদিকে বলছে তেলের সংকট নেই, অপরদিকে চালু করা হয়েছে রেশনিং পদ্ধতি। এসব দ্বিচারিতা দেশের মানুষ দেখছে। দেশে হামের প্রকোপ বেড়েছে। শিশুরা মরছে সরকারের দৃশ্যমান কোন পদক্ষেপ নেই৷

এবি পার্টির ফেনী জেলা কমিটির আহবায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন দলের চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ফেনী পৌর কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম সহ নেতৃবৃন্দ।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১