শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফেনী চেম্বারের নির্বাচন : সম্মিলিত পরিষদের ২২ ও গণতান্ত্রিক ঐক্য পরিষদের ২ জন বিজয়ী

ফেনী চেম্বারের নির্বাচন : সম্মিলিত পরিষদের ২২ ও গণতান্ত্রিক ঐক্য পরিষদের ২ জন বিজয়ী

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের হারুন-সাব্বির প্যানেল। নির্বাচনে ২৪টি পদের মধ্যে সভাপতি, সিনিয়র ও জুনিয়র সহ সভাপতির পদসহ ২২টিতে জয় পেয়েছে এ প্যানেল। অপরদিকে গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে জয় পেয়েছে দুটি পদে।

শনিবার (২৭ জুন) সকাল থেকে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. নুরুল আমিন খান ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় হারুন অর রশীদ, সিনিয়র সহ-সভাপতি পদে একক প্রার্থী আমান উদ্দিন কায়সার সাব্বির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে গ্রুপ পরিচালক পদে শহীদুল ইসলাম ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সাধারণ সদস্য ২৬০ ও সহযোগী সদস্য পদে ২৭০ জনসহ মোট ৫৩০ জন ভোটারের মাঝে মোট ৪৭২ জন ভোটাধিকার প্রয়োগ করেছে। মোট প্রদত্ত ভোটের হার ছিলো ৯০%।

ভোটাভুটিতে জুনিয়র সহ-সভাপতি পদে সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের প্রার্থী মো. সাইদুর রহমান (জুয়েল) ৩৪৩ ভোট ও মো. মাঈন উদ্দিন ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদের ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত পান ১৭৬ ভোট ও ফয়জুল্লাহ নোমানী পান ৮৮ ভোট।

সাধারণ ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন- মো. নুর উদ্দিন (১৭৭), সাবরিনা চৌধুরী (১৫৪), মোহাম্মদ আব্বাস ফারুক ভূঁইয়া (১৫৩), মো. সারাফাত হোসেন চৌধুরী (১৪৪), মো. নুরুল আবছার মজুমদার (১৩৮), ইদ্রিস আলী (১২৮) ও মো. সোলায়মান (১২৫)। এ পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল কাইয়ুম (১১১), মোহাম্মদ ইসমাইল (১০৫), সাইফুল ইসলাম (১০২), আবদুল্লাহ আল মামুন (৯৬) ও মো. রায়হান উল্যাহ (৭২) পরাজিত হন।

সহযোগী ক্যাটাগরির পরিচালক পদে নির্বাচিত হয়েছেন- সাইফুল ইসলাম (২২৫), রমিজ উদ্দিন আহমেদ (২০২), আরিফুল ইসলাম মাহমুদ (১৯৯), তৌহিদুল ইসলাম (১৯৭), মোহাম্মদ তামিম (১৮৯), মো. মাহবুবুল হক (১৮৭), মোহাম্মদ আবু তালেব মজুমদার (১৮৬), মো. শোয়াইব (১৮৫), হাবিবুর রহমান (১৮২), বিবি কুলসুম (১৮১), মোস্তফা কামাল (১৭৯) ও এনএন জীবন (১৭৬)। এ পদে পরাজিত প্রার্থীদের মাঝে দেলোয়ার হোসেন ও আজিজুর রহমান সমান ১৬৩ ভোট এবং মোহাম্মদ শাহ আলম ১৬১ ভোট পান। এছাড়া কামরুল ইসলাম চৌধুরী পান ১০৫ ভোট।

নির্বাচন চলাকালে এফবিসিসিআই ও বাণিজ্য মন্ত্রণালয়ের তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন পর্যবেক্ষণ করেন। এছাড়া ফেনীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তারা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

বিজয়ীরা ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ফেনীর ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং চেম্বারকে আরও কার্যকর ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে তারা একযোগে কাজ করবেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১