সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফেনী ডায়াবেটিক সমিতির নির্বাচন : সকল পদে একক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ফেনী ডায়াবেটিক সমিতির নির্বাচন : সকল পদে একক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ফেনী ডায়াবেটিক সমিতির নির্বাচনে সকল পদে একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তফসিল অনুযায়ী দাখিলকৃত মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে সঠিক বিবেচিত হলে সকল পদেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে আর কোন বাধা থাকবে না।

রোববার (২১ জুন) নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানার কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মনোনয়নপত্র গ্রহনের শেষ দিন সর্বমোট ২৩ পদের বিপরীতে ২৬ জন সদস্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। তন্মধ্যে রবিবার মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়ে ২৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। এতে করে যাছাই-বাছাই শেষে সকলের মনোনয়নপত্র সঠিক বলে বিবেচিত হলে ভোটাভুটি ছাড়াই সবাইকে নির্বাচিত ঘোষণা করা হবে।

সকল পদে একক মনোনয়নপত্র দাখিলকারীরা হচ্ছেন- সভাপতি পদে জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মেজবাহ উদ্দিন খান। সহ-সভাপতি পদে ডা. শহিদুল ইসলাম, সামী-উল হক, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ. ন. ম. আবদুর রহিম। সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। যুগ্ম সম্পাদক পদে ডা. মোহাম্মদ ইলিয়াছ, এবি পার্টির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মো. শাহ আলম (বাদল), কোষাধ্যক্ষ পদে ফেনী পৌরসভার সাবেক কমিশনার মো. ওমর ফারুক ভূঞা বেলাল, যুগ্ম কোষাধ্যক্ষ পদে এডভোকেট মেজবাহ উদ্দিন মোরশেদ। এছাড়াও নির্বাহী সদস্য পদে- এককভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন নেছার আহাম্মদ, ফেনী সদর উপজেলা বিআরডিবির সভাপতি এ.কে.এম সিরাজুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, ইকবাল আলম, একেএম রফিকুল হক নিপু, বদরুদ্দোজা হেলাল, ফরিদ আহমদ ভূঞা, মোহাম্মদ পারভেজ, হারুনুর রশিদ হাজারী, হাজী নুরুল আলম চৌধুরী, মো. মশিউর রহমান ভূঞা মাছুম, ইফতেখার রাশেদ, ওমর ফারুক মজুমদার ও মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া।

নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা বলেন, নির্বাচনী তফসিল মোতাবেক আজ সোমবার (২২ জুন) দাখিলকৃত মনোনয়নপত্র যাছাই-বাছাই করে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১