শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফেনীর সোনাগাজীতে ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন

ফেনীর সোনাগাজীতে ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন

ফেনীর সোনাগাজীতে শুক্রবার গভীর রাতে রিফাতুল ইসলাম নামে এক ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর তিন বাড়িয়া-রহমত নগর হাজী আকবর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, তিন বাড়িয়ার শহীদুল ইসলামের ছেলে স্থানীয় ছাত্রদল নেতা রিফাতুল ইসলাম রিফাত বসত বাড়ির পাশে প্রায় ছয় লাখ টাকা খরচ করে মৎস্য খামারে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। শুক্রবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন করে। 

ছাত্রদল নেতা রিফাতুল ইসলাম রিফাত বলেন, গত ৭ এপ্রিল মঙ্গলবার সাকালে দাবিকৃত চাঁদা না পেয়ে এলাকার নুর আলম, শাহাজাহান উদ্দিন সারু, রাজু ও ফরহাদের নেতৃত্বে এক দল দুর্বৃত্ত তার জেঠাতো ভাই রাজমিস্ত্রি  রাকিব হোসেন (২২) কে রাস্তা থেকে তুলে নিয়ে শাহাজাহান উদ্দিন সারুর চা দোকানে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়ে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় তার জেঠাতো বোন নুরের নাহার বাদী হয়ে মামলা করেন। পুলিশ নুর আলমকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। তার জেঠাতো ভাই ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ধারণা এই বিরোধ থেকে তারা এমন কান্ড ঘটাতে পারেন। তিনি বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১