রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফেনীতে ২ লাখ ৫৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস

ফেনীতে ২ লাখ ৫৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস

'ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান' এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী (২৮ জুন) রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশের ন্যায় ফেনী জেলায় ২ লাখ ৫৩ হাজার ৪৮৫ জন জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) ফেনী সিভিল সার্জন অফিসের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন জানান, ২৮ জুন রোববার দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার ৪শ ৭৩ জন শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ১২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

সিভিল সার্জন কার্যালয় হতে দেয়া তথ্য মতে, ২৮ জুন রোববার দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এবার ফেনী জেলায় মোট অস্থায়ী ১ হাজার ১২৪ টি, স্থায়ী ৭টি, ভ্রাম্যমাণ ৭টি কেন্দ্রসহ মোট ১১৩৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার ৪শ ৭৩ জন শিশুকে নীল রঙ্গের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ১২ জন শিশুকে লাল রঙ্গের ক্যাপসুলসহ সর্বমোট ২ লাখ ৫৩  হাজার ৪৮৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতি কেন্দ্রে দুইজন করে ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্য, স্বাস্থ্যকর্মী সব মিলিয়ে ৭০০ থেকে ৮০০ জন এই ক্যাম্পেইনে কাজ করবে।

সিভিল সার্জন বলেন, ফেনীর সকল শিশুকে এটি খাওয়াতে পারলে ক্যাম্পেইন সফল হবে। ভিটামিন ‘এ’ এর অভাবে চোখের উপর অনেক ক্ষতিকর প্রভাব পড়ে। রাতকানা, কনজাংটিভার শুষ্কতা, বিটট স্পট, কর্নিয়ার শুষ্কতা, কর্নিয়ার ক্ষতসহ নির্দিষ্ট পরিমাণে গ্রহণ করা না হলে মানুষ শারীরিক বা মানসিক প্রতিবন্ধী হতে পারে। 

তিনি বলেন, ভিটামিন এ শুধুমাত্র রাতকানা রোগ প্রতিরোধ নয় বরং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এসময় সকল শিশুকে নিটকস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি। 

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. ফাহাদ, ডা. আমীর খসরু তারেক প্রমুখ।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১