সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফেনীতে বাজুসের মতবিনিময় সভা : জুয়েলারি শিল্পের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ফেনীতে বাজুসের মতবিনিময় সভা :  জুয়েলারি শিল্পের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফেনী জেলা শাখার উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা বুধবার (০১ জুলাই) দুপুরে শহরের ইস্টিশন রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় জুয়েলারি ব্যবসার প্রসার, অভ্যন্তরীণ শৃঙ্খলা ও স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

​বাজুস ফেনী জেলা শাখার আহ্বায়ক আবুল হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজুস কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের ডিরেক্টর ও ফেনী জেলা শাখার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক।

​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং-এর সদস্য ইকবাল উদ্দিন মজুমদার। এ ছাড়া নির্বাচন কমিশনার পার্থ পাল চৌধুরী, নির্বাচনী আপিল বোর্ডের সদস্য এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা, জোবায়ের আহম্মেদ এবং সাইফুল ইসলাম উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।

বাজুস ফেনী জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য আমির হোসেন মামুন এর সঞ্চালনায় অতিথি থেকে বক্তব্য রাখেন বাজুস ফেনী জেলা শাখার উপদেষ্টা জালাল উদ্দিন বাবলু, নির্বাহী সদস্য ওহিদুর রহমান বাদল এবং সদস্য সচিব বেলাল হোসেন পাটোয়ারী।

বক্তারা ফেনী জেলায় জুয়েলারি শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং ব্যবসায়িক পরিবেশ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী নির্বাচনে যোগ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

​সভাপতির সমাপনী বক্তব্যে আবুল হাসান সবুজ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাজুস কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে দেশব্যাপী জুয়েলারি শিল্পে যে জোয়ার এসেছে, ফেনী জেলা শাখা সেই ধারা বজায় রাখতে বদ্ধপরিকর।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১