সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফেনীতে কলেজ ছাত্রদল নেতাসহ দুজনকে কুপিয়েছে মাদক বিক্রেতারা

ফেনীতে কলেজ ছাত্রদল নেতাসহ দুজনকে কুপিয়েছে মাদক বিক্রেতারা

ফেনীর মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আফতাহি হোসাইন তাহি (২০) ও তার সহকর্মী জাবেদ হোসেন (২৩)কে কুপিয়েছে মাদক বিক্রেতারা ।

সোমবার  (১৮ মে)  রাতে সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের বগৈই বল্লাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহত আফতাহি ফেনী শহর রামপুর এলাকার নাসির উদ্দীনের ছেলে ও মো. জাবেদ (২৩) পাঁছগাছিয়া ইউনিয়নের বিরলী এলাকার বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রদলকর্মী।

জানাগেছে,  পূর্ব শত্রুতার জেরে বগৈইড় এলাকার  মাদক ও মাটি ব্যবসায়ী খুরশিদ আলম এবং  মারুফ হোসেন নামের দুই ব্যক্তি অস্ত্র নিয়ে তাহি ও জাবেদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যাচেষ্টা চালায়। এলাকাবাসী  তাদের উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি গাজী সালাউদ্দিন আমান বলেন, পাঁছগাছিয়া এলাকায় মাদক বিক্রেতাদের  হামলার শিকার হয়েছেন মহিপাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আফতাহি হোসেন তাহি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল জানান, ঘটনায় জড়িতের গ্রেফতার ও দৃষ্টান্তমৃলক শাস্তি চাই।

এ বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১