শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন

ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন

ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। আজ শনিবার সন্ধা ৬ টায় শহরের মুজিব সড়কস্থ অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাব এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফয়েজ আহমেদের সভায় সভাপতিত্ব নবগঠিত কমিটির কর্মকর্তারা নাম ঘোষনা করা হয়, উক্ত কমিটিতে যারা রয়েছেন সভাপতি শেখ ফয়েজ আহমেদ ( দ্যা গ্লোবাল নেশন ও দৈনিক আমাদের মাতৃভূমি), সহ-সভাপতি আবুল হোসেন আজাদ ( দৈনিক খবর) ও রিয়াজুল রিয়াজ ( উত্তরাধিকার৭১ নিউজ ডটকম), সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু (দ্যা ডেইলি অবজারভার), যুগ্ম সম্পাদক এ এস এম জুনায়েদ ( দৈনিক সংবাদ দিগন্ত) ও মো: মাহফুজুর রহমান বিপ্লব ( আজকের বিজনেস বাংলাদেশ ও চ্যানেল 18) সাংগঠনিক সম্পাদক এস এম সাহান ( দৈনিক সকাল বেলা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনির হোসেন পিন্টু ( দৈনিক মানব জমিন), কোষাধ্যক্ষ খন্দকার কামাল হোসেন ( বাংলা সংবাদ), প্রচার সম্পাদক মো: আবুল হাসনাত ( দৈনিক বাঙ্গালী খবর), দপ্তর সম্পাদক মো: আবুল কালাম আজাদ ( টোয়েন্টি ফোর নিউজ ডটকম), নির্বাহী সদস্যরা হলেন মো: হায়দার আলী খান ( দৈনিক উৎসব চিত্র), এ কে রফিকউদ্দীন দিপু ( দৈনিক আমার সংবাদ), সাজ্জাদ হোসেন ( দৈনিক ডাকার সময়) ও অহিদুজ্জান মোল্যা ( পিপলস নিউজ)। 
সাধারণ সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ে ঐক্যের কোনো বিকল্প নেই। তারা সকল সাংবাদিককে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

নবনির্বাচিত সভাপতি শেখ ফয়েজ আহমেদ তার বক্তব্যে বলেন, “সাংবাদিক ইউনিয়নকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করতে আমরা সবাই মিলে কাজ করবো। সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আপসহীন ভূমিকা পালন করা হবে।”

সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু বলেন, “সকলের সহযোগিতা নিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সংগঠন গড়ে তুলতে চাই। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ ও কল্যাণে আমরা বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবো।”

সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি দোয়া ও মোনাজাত করা হয়

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১