মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফরিদপুরে নদী ভাঙন রোধে সংসদ সদস্য নায়াব ইউসুফের দ্রুত পদক্ষেপে স্বস্তি, স্থায়ী বাঁধের দাবি এলাকাবাসীর

ফরিদপুরে নদী ভাঙন রোধে সংসদ সদস্য নায়াব ইউসুফের দ্রুত পদক্ষেপে স্বস্তি, স্থায়ী বাঁধের দাবি এলাকাবাসীর

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর তীব্র ভাঙনে দিশেহারা মানুষের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তাঁর বিশেষ উদ্যোগে ও দ্রুত হস্তক্ষেপে ভাঙন কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জরুরি প্রতিরক্ষামূলক কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ দিনের টানা ভাঙনে নর্থচ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বর ডাঙ্গী ও শুকুর আলী মৃধা ডাঙ্গী এলাকার প্রায় ১ কিলোমিটার জুড়ে থাকা ৫০০ পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একই সাথে প্রায় ২০ একর ফসলি জমি নদী গ্রাস করেছে। তীব্র ঝুঁকিতে রয়েছে ১৮ নং চর টেপুরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কমিউনিটি ক্লিনিক, ফ্লাড সেন্টার, মসজিদসহ অসংখ্য ঘরবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি।

এলাকার এই ভয়াবহ পরিস্থিতির বিষয়টি ফরিদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য নায়াব ইউসুফকে অবাহিত করার পর তিনি অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনা করেন। তাঁর জরুরি নির্দেশনায় ও তৎপরতায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তাৎক্ষণিকভাবে ভাঙন রোধে ১১২ মিটার এলাকায় জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করেছে।

ভাঙনকবলিত স্থানে প্রতিরক্ষামূলক কাজ শুরু হওয়ায় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ভাঙনের তীব্রতা ও বিস্তৃতি বিবেচনা করে এলাকাবাসীর দাবি, সাময়িক এই জিও ব্যাগ ডাম্পিংয়ের পাশাপাশি পুরো এলাকাকে স্থায়ীভাবে ভাঙনমুক্ত করতে আরও বড় পরিসরে ও ব্যাপকভাবে টেকসই বাঁধ নির্মাণের কাজ হাতে নেওয়া হোক।

স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা আশা প্রকাশ করেন, যেভাবে মাননীয় সংসদ সদস্য দ্রুত সাড়া দিয়ে আপদকালীন কাজ শুরু করেছেন, ঠিক সেভাবেই এই চরাঞ্চলের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় আগামীতে স্থায়ী নদী বাঁধ প্রকল্প বাস্তবায়নেও তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

এসময় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক তানভীর চৌধুরী রুবেল, এছাড়া নর্থ চ্যানেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি নেতা মুস্তাকুজ্জামান মুস্তাক, স্থানীয় যুবদল নেতা আলমাস কিংসহ ভুক্তভোগী এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১