বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফতুল্লায় একটি পোশাক তৈরী কারখানায় বয়লার বিস্ফোরণে ৭ শ্রমিক আহত

ফতুল্লায় একটি পোশাক তৈরী কারখানায় বয়লার বিস্ফোরণে ৭ শ্রমিক আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানীমুখী পোশাক তৈরী কারখানায় বয়লার বিস্ফোরণে ৭জন শ্রমিক আহত হয়েছে। শুক্রবার সকালে পাগলা তালতলা এলাকায় নির্ঝর নীটওয়্যার গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হল- শাহীন,জাকির হোসেন, ক্লিনার সাবিনা বেগম, মঞ্জু মিয়া, আরিফিন, হৃদয় ও খাদিজা।

শ্রমিক রফিকুল ইসলাম জানান, কারখানার বয়লারটি অনেক পুরানো মালিকপক্ষকে জানানো হলেও তারা বিষয়টি এড়িয়ে যায়। সকালে শ্রমিকরা কাজে কর্মরত অবস্থায় বয়লারটি বিকট শব্দে বিস্ফোরণে আগুন লেগে যায়। এতে নারী শ্রমিকসহ ৭জন আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ করেন। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সাথে আলোচনা করে আহতদের চিকিৎসার বহনের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করে।

এ বিষয়ে কারখানার কোন কর্তৃপক্ষ কথা বলতে রাজি হননি।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও ঢামেকে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের অনুরোধ শুনলে কারখানায় এমন দূর্ঘটনা ঘটতো না। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১