শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফুলগাজীতে স্থানীয়দের ধাওয়া, ২০ গাইট ভারতীয় কাপড়সহ পিকআপ জব্দ; পালাল চালক-হেলপার

ফুলগাজীতে স্থানীয়দের ধাওয়া, ২০ গাইট ভারতীয় কাপড়সহ পিকআপ জব্দ; পালাল চালক-হেলপার

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে স্থানীয় জনগণের তৎপরতায় বিপুল পরিমাণ চোরাই ভারতীয় কাপড় বোঝাই একটি পিকআপ ভ্যান ও চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে পরিস্থিতির বেগতিক দেখে কাপড়ের চালানের সঙ্গে থাকা অ্যাম্বুলেন্স, পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার আনন্দপুর ইউনিয়নের তালপুকুরিয়া ও হাসানপুর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ পরিবহনের (নেত্রকোনা-ন-১১-০০৭৪) ফেনীগামী একটি পিকআপ ভ্যান ও একটি অ্যাম্বুলেন্সের সন্দেহজনক গতিবিধি নজরে আসে স্থানীয় যুবকদের। বিষয়টি জানতে পেরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পলাশ, আনন্দপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মহিসহ স্থানীয় এলাকাবাসী গাড়ি দুটি আটক করার চেষ্টা করেন।

উপস্থিত জনতার টের পেয়ে অ্যাম্বুলেন্সটি দ্রুত গতিতে পালিয়ে যায়। অন্যদিকে, ভারতীয় কাপড় বোঝাই পিকআপ ভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করেন। পরে আনন্দপুর ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে হাসানপুর মসজিদের সামনে জনতা পিকআপটি ঘেরাও করে আটকে ফেলে। এ সময় চালক ও হেলপার পিকআপটি ফেলে কৌশলে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় জব্দকৃত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল ফুলগাজী থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।

এ বিষয়ে ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনতার সহায়তায় জব্দকৃত পিকআপ ভ্যানে প্রাথমিক তল্লাশি চালিয়ে চোরাই পথে আনা ২০ গাইট ভারতীয় কাপড় উদ্ধার করা হয়েছে। মালামাল গণনা ও পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে এর প্রকৃত পরিমাণ ও সঠিক বাজারমূল্য নির্ধারণ করা সম্ভব হবে। জব্দ করা মোটরসাইকেলটিও বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত পলাতক চালক, হেলপার ও চোরাচালান চক্রের মূল হোতাদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১