শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধার শিশু ধর্ষণ মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

গাইবান্ধার শিশু ধর্ষণ মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি রিফাত মিয়াকে (১৯) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (১ মে) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা র‍্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেপ্তার কৃত রিফাত মিয়া পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামের আজাদুল মিয়ার ছেলে ।

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে গাইবান্ধা র‍্যাব-১৩ ও নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর একটি অভিযানিকদল যৌথভাবে অভিযান পরিচালনা করেন এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কায়েমপুর মোল্লাবাড়ী এলাকা থেকে রিফাতম মিয়াকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে জানা যায়, গত ৪ এপ্রিল সন্ধ্যার দিকে শিশু শিক্ষার্থী পাশের একটি বাড়ি থেকে গাভীর দুধ সংগ্রহ করে নিজ বাড়িত ফিরছিল। এ সময় রিফাত মিয়া ওই শিশু শিক্ষার্থীকে একা পেয়ে তার মুখ চিপে ধরে পাশের একটি বাশঝাড়ে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তাকে চিকিৎসার জন্যে পলাশপাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

পরেদিন গত ৫ এপ্রিল রিফাত মিয়াকে প্রধান আসামি করে থানায় একটি মামলা করা হয়। এরপর থেকে রিফাত নিয়ে আত্মগোপন করেন। তাকে গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে গত বৃহস্পতিবার ৩০ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা র‍্যাব-১৩ ও নারায়ণগঞ্জ র‍্যাব-১১ যৌথভাবে অভিযান চালিয়ে রিফাত মিয়াকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কায়েমপুর মোল্লাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা র‍্যাব-১৩ সিনিয়র সহকারি পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তারকৃত রিফাত মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া এ ধরনের প্রতিটি ধর্ষণ অপহরণ খুনসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১