শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় ১১বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

গাইবান্ধায় ১১বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১১ বছরের বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

বুধবার (১৫ জুলাই) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক ।

এর আগে মঙ্গলবার (১৪ জুলাই )সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর (কিশোরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। 
অভিযুক্ত হেলাল উদ্দিন একই গ্রামের মৃত ঈমান আলীর ছেলে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সাড়ে ৭টায় সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হেলাল উদ্দিন তাকে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে প্রতিবেশী সাজু মিয়ার একটি জনশূন্য বাড়িতে নিয়ে টিউবওয়েলের পাশে বাথরুমে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে।

একই সময় শিমি বেগম (২৮) নামে এক নারী ওই টিউবওয়েলে পানি আনতে গেলে ঘটনাটি দেখতে পায় এবং চিৎকার করতে থাকে। এমতাবস্থায় ভুক্তভোগীর আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্ত হেলাল উদ্দিনকে হাতেনাতে আটক করে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, প্রতিবেশী হওয়ার সুবাদে হেলাল উদ্দিন প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। সেই সুযোগ নিয়ে তিনি এই জঘন্য কাজ করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানায়, খবর পেয়ে আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১