শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় ধান বোঝায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গাইবান্ধায় ধান বোঝায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ধান বোঝাই ট্রাকের ধাক্কায় এরশাদ আলী ( ২৫) নামের এক যুবক নিহত হয়েছে।নিহত এরশাদ আলী উপজেলার উদাখালি ইউনিয়নের উত্তর কাঠুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।

রোববার (১০ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ মদনের পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার উপ পরিদর্শক (এসআই )সুকুমার রায় ।

পুলিশ জানায়, মোটরসাইকেল চালক এরশাদ আলী গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। এরমধ্যে কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ মদনের পাড়া কছিম খলিফার বাড়ির সামনে পৌছালে ধান বোঝাই একটি ট্রাক অতিক্রম করার চেষ্টা করেন এরশাদ। এ সময় রাস্তার উপর রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে গিয়ে মোটরসাইকেলসহ ট্রাকের পিছনে চাকায় ধাক্কা লাগে । এতে তার বুকের হাড়গোড় ভেঙ্গে যায় এবং প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থালে মারা যায়। এরশাদ বেঁচে আছে ভেবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ফুলছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) সুকুমার রায় বলেন, নিহত যুবক ট্রাক অতিক্রম করার সময় রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে পড়ে মোটরসাইকেলসহ পড়ে যায়। এতে ট্রাকের চাকায় ধাক্কা লেগে তার বুকের হাড়গোড় ভেঙে যায়। ট্রাক এবং মোটরসাইকেলটি থানায় নেয়া হয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১