রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধূ ববিতা হত্যা মামলায় আসামি ঢাকায় গ্রেফতার

গাইবান্ধায় গৃহবধূ ববিতা হত্যা মামলায় আসামি ঢাকায় গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গৃহবধূর ববিতা বেগম ( ৩০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা মামলার আসামি দেবর আনোয়ার ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার ( ৭ মে) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব -১৩ গাইবান্ধার সিনিয়র সহকারী পরিচালকের (মিডিয়া) পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে মঙ্গলবার (৫ মে) রাতে ঢাকা জসিম উদ্দিন রোড থেকে গ্রেপ্তার করা যায় ।

গ্রেফতারকৃত আনোয়ারুল মোল্লা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চক-ভগবানপুর গ্রামের মৃত সাকি মোল্লার ছেলে ।

র‍্যাব জানায়, নিহত ববিতা বেগমের সঙ্গে ১৭ বছর আগে আনোয়ারুল মোল্লার বড় ভাই সাথে হারুন মোল্লার বিয়ে হয় । হারুন মোল্লা তার স্ত্রী ববিতা বেগমসহ পরিবার নিয়ে পলাশবাড়ী উপজেলার ঢোল ভাঙ্গা বাজারে ভাড়া বাসায় বসবাস করে আসছিল । দীর্ঘদিন যাবৎ স্বামী হারুন মোল্লার সাথে ববিতা বেগমের পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলতে থাকে। এর জের ধরে গত ২৪ মার্চ ববিতা বেগম তার বাবার বাড়িতে চলে যায় । গত ২৭ মার্চ হারুন মোল্লা বাবার বাড়ি থেকে ববিতাকে ঢোলভাঙ্গা বাজারের ভাড়া বাসায় নিয়ে আসেন। পরদিন ২৮ মার্চ স্বজনরা লোকমুখে জানতে পারে তার মেয়ে ববিতাকে ভাড়া বাসায় গলা কেটে হত্যা করা হয়েছে। পরে ওই বাসা থেকে ববিতা বেগমের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ । ঘটনার রাতে নিহতের মা বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ।

র‍্যাব আরো জানায়, এ ঘটনার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা তৎপরতা শুরু করেন র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে গাইবান্ধা ব‍্যাব-১৩ সিপিসি-৩ ও পূর্বাচল র‍্যাব-১ সিপিসি-৩ যৌথ অভিযানিক দল ঢাকার জসিম উদ্দিন রোডে অভিযান চালিয়ে পলাতক আসামি আনোয়ারুল মোল্লা গ্রেফতার করেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্ত করা হয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১