সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার আশুলিয়ায়

গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার আশুলিয়ায়

গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছেন সাবেক স্বামী। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত সাবেক স্বামী ধর্ষক আল আমিনকে (২৫) আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছেন র‍্যাব। সোমবার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেপ্তারকৃত আসামি আল-আমিন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকার শাহজাহান আলীর ছেলে।

র‍্যাব জানায়, গত বছরের ১৯ অক্টোবর তার স্ত্রীকে একতরফা তালাক দেন আল আমিন। এরপর তালাকপ্রাপ্ত স্ত্রীকে আবারো বিয়ের আশ্বাস ও প্রলোভন দিয়ে বলপূর্বক ধর্ষণ করা হয়। তালাকপ্রাপ্ত ওই নারী তার সাবেক স্বামীকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। কিন্তু আল-আমিন তাকে বিয়ে করতে অস্বীকার করেন। নিরুপায় ওই নারী বাধ্য হয়ে গত ৫ মে নিজেই বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় ধর্ষক আল আমিনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ধর্ষক আল-আমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন করেন। এদিকে তাকে গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রাখেন আইন-শৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২৩ মে) বিকেলের দিকে গাইবান্ধা র‍্যাব-১৩ ,সিপিসি -৩ ও নবীনগর র‍্যাব- ৪,সিপিসি-২ সাভার , ঢাকার যৌথ অভিযানিক দল আশুলিয়া এলাকার কাঠগড়ায় অভিযান পরিচালনা করে ধর্ষক আল -আমিনকে গ্রেপ্তার করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আল-আমিনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। 
উল্লেখ্য যে, প্রায় আড়াই বছর আগে আল আমিন এর সাথে ইসলামী শরিয়া মোতাবেক ওই নারীর আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিয়ে হয়। এরপর থেকে যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানুষিক নির্যাতন চালায়। একপর্যায়ে যৌতুক না পেয়ে তাকে একতরফা তালাক প্রদান করেন ধর্ষক আল-আমিন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১