বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

গাইবান্ধায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫০ বছর বয়সী ইজিবাইক চালক ফেরদৌস মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩০ বছর বযসী শাপলা বেগম নামের এক নারী ।

বৃহস্পতিবার ( ১১ জুন) দুপুরের দিকে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের বুড়ির ঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহত ফেরদৌস মিয়া সাদুল্লাপুর উপজেলার খোদ্দ কোমরপুর ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে। গুরুতর আহত নারী শাপলা বেগম একই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে কয়েকজন যাত্রী নিয়ে ব্যাটারি চালিত একটি ইজিবাইক গাইবান্ধার দিকে যাচ্ছিল। বুড়ির ঘর নামক স্থানে ইজিবাইকটি পৌঁচ্ছায় । এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা অরিণ ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয় । এতে ইজিবাইক চালক ফেরদৌস মিয়া ঘটনাস্থালেই নিহত হন এবং গুরুত্ব আহত হন শাপলা বেগম। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে যাত্রীবাহী ওই বাসটি। পরে স্থানীয়রা শাপলা বেগমকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি। 

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১