শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

wwwwwwwwww

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ শিক্ষক পেলেন ‘প্রকাশনা প্রণোদনা’

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ শিক্ষক পেলেন ‘প্রকাশনা প্রণোদনা’

আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা ও প্রকাশনায় শিক্ষকদের আরও উৎসাহিত করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে কিউ-১, কিউ-২, কিউ-৩ এবং কিউ-৪ ক্যাটাগরিতে প্রকাশিত গবেষণা প্রবন্ধের জন্য আনুষ্ঠানিকভাবে এ প্রণোদনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মুহাঃ রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন দপ্তরটির উপ-পরিচালক প্রফেসর ড. মোঃ হাবিবুল্লাহ।
 

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনা একটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ এবং বৈশ্বিক অবস্থান সুদৃঢ় করার অন্যতম পূর্বশর্ত। গবেষণার গুণগত মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক জ্ঞানভান্ডারে কুয়েটের অবদান আরও সম্প্রসারণে এ ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং মানবিক ও ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোঃ মাহবুব আলম। এছাড়াও বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ জহির উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম. এম. এ. হাসেম এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম। 

‘প্রকাশনা প্রণোদনা ২০২৫-২০২৬’-এর আওতায় সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ২৭টি গবেষণা প্রবন্ধের জন্য ১৭ জন শিক্ষক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ৫৪টি গবেষণা প্রবন্ধের জন্য ৩৪ জন শিক্ষক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ৫৭টি গবেষণা প্রবন্ধের জন্য ৩৭ জন শিক্ষক এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ১৮টি গবেষণা প্রবন্ধের জন্য ১১ জন শিক্ষককে প্রণোদনা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাময়িকীতে গবেষণা প্রবন্ধ প্রকাশে শিক্ষকদের উৎসাহিত করার লক্ষ্যে ‘প্রকাশনা প্রণোদনা নীতিমালা ২০২৫-২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

 এ নীতিমালার আওতায় যোগ্য শিক্ষকগণ তাঁদের প্রকাশিত গবেষণা প্রবন্ধের জন্য আর্থিক প্রণোদনা লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় অনুমোদিত ‘প্রকাশনা প্রণোদনা বিধিমালা’ অনুযায়ী গঠিত প্রকাশনা প্রণোদনা সহায়তা নির্বাচন কমিটি প্রকাশিত সাময়িকীর মান, আন্তর্জাতিক অবস্থান এবং নীতিমালায় নির্ধারিত অন্যান্য মানদণ্ড পর্যালোচনা করে ২০২৫–২০২৬ অর্থবছরের জন্য ৯৯ জন শিক্ষককে প্রণোদনার জন্য নির্বাচিত করে। 

অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রকাশনা প্রণোদনার অর্থ ও সনদ তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, এ উদ্যোগ কুয়েটে গবেষণাবান্ধব পরিবেশকে আরও শক্তিশালী করবে এবং উচ্চমানের গবেষণা ও প্রকাশনায় শিক্ষকদের অংশগ্রহণ বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

আরও

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

wwwwwwwwww

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন, আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতে এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল বল...

২০২৬-০৭-১৪ ১৮:০৫

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

wwwwwwwwww

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দেশের সব জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি উঠলেও পূর্বনির্ধারিত সূচি অ...

২০২৬-০৭-১৩ ২২:২২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

wwwwwwwwww

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও...

২০২৬-০৭-১২ ২২:৩১

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

wwwwwwwwww

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে...

২০২৬-০৭-১২ ২২:৩০

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান কবে, জানালেন শিক্ষামন্ত্রী

wwwwwwwwww

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান কবে, জানালেন শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্ত সুপারিশ পেয়েও যোগদান করতে পারেননি। এ...

২০২৬-০৭-১২ ২০:১৯