শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

গ্রহণযোগ্য পর্ষদ ছাড়া ইসলামী ব্যাংকে পূর্ণ আস্থা ফিরবে না : গ্রাহক ফোরাম

গ্রহণযোগ্য পর্ষদ ছাড়া ইসলামী ব্যাংকে পূর্ণ আস্থা ফিরবে না : গ্রাহক ফোরাম

জাতীয় গ্রহণযোগ্য পর্ষদ ছাড়া ইসলামী ব্যাংকে পূর্ণ আস্থা ফিরবে না : গ্রাহক ফোরাম নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক ৯ জুলাই ২০২৬, ১২:৩৭ Add as a preferred source on Google Follow অ+ অ- গ্রহণযোগ্য পর্ষদ ছাড়া ইসলামী ব্যাংকে পূর্ণ আস্থা ফিরবে না : গ্রাহক ফোরাম ইসলামী ব্যাংকে দ্রুত একটি গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন না হলে গ্রাহকদের আস্থা ফিরবে না বলে জানিয়েছেন ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক। তিনি বলেন, পরিচালনা পর্ষদ গঠনে বাংলাদেশ ব্যাংকের দীর্ঘসূত্রতা গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়াচ্ছে। তাই অবিলম্বে যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে পরিচালনা পর্ষদ গঠনের পাশাপাশি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নয়তো আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

ইসলামী ব্যাংকে দ্রুত একটি গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন না হলে গ্রাহকদের আস্থা ফিরবে না বলে জানিয়েছেন ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক। তিনি বলেন, পরিচালনা পর্ষদ গঠনে বাংলাদেশ ব্যাংকের দীর্ঘসূত্রতা গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়াচ্ছে। তাই অবিলম্বে যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে পরিচালনা পর্ষদ গঠনের পাশাপাশি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নয়তো আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টায় রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন। পূর্বঘোষিত কর্মসূচি বিক্ষোভ-মিছিলের আগে এ সমাবেশ হয়। 

নুরুন্নবী মানিক বলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন, ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা, গ্রাহকদের আস্থা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আমরা কর্মসূচি পালন করছি। এরই অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল। অত্যন্ত সুপরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছিল। পরে বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী কর্মকর্তাকে ইসলামী ব্যাংকে পদায়ন করা হয়। এরপর থেকেই গ্রাহকরা আন্দোলন করে যাচ্ছেন।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত ইসলামী ব্যাংকে একটি গ্রহণযোগ্য পরিচালক পর্ষদ গঠন না করা হবে, ততক্ষণ গ্রাহকদের মধ্যে পূর্ণ আস্থা ফিরে আসবে না। গ্রাহকরা এখন আতঙ্কিত। নিজেদের আমানত ব্যাংক থেকে তুলতে পারবে কিনা, বা আমানত সুরক্ষিত কিনা; এ নিয়ে তারা শঙ্কিত। তাই অবিলম্বে পূর্ণাঙ্গ পরিচালক পর্ষদ গঠন করতে হবে। তবে পরিচালনা পর্ষদ গঠন করা না হলে আগামী ১৮ জুলাই সারাদেশের গ্রাহকদের নিয়ে আমরা ঢাকায় মহাসমাবেশ করবো। এর মাধ্যমে আমরা দাবি আদায় করে নিতে বাধ্য করবো ইনশাআল্লাহ।

এ সময় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের কেন্দ্রীয় নেতা ফারুক হোসাইন ভূঁইয়া, ইয়াসমিন আক্তারসহ অন্যান্য গ্রাহকরা।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। এতে নারী-পুরুষসহ ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার গ্রাহকরা অংশ নেন। 

এর আগে, ৬ জুলাই সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম। কর্মসূচি অনুযায়ী আগামী ১৪ জুলাই দেশের প্রত্যেক জেলা-শহরের ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন গ্রাহকরা। এছাড়া ১৮ জুলাই মহাসমাবেশ করা হবে।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫