বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী

হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী

হাওর অঞ্চলে আকস্মিক বন্যার ক্ষতি কমাতে আগাম পাকে এমন ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সঙ্গে ইলিশ উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য সংরক্ষণ এবং কৃষকদের বাজার সুবিধা নিশ্চিত করতে একাধিক নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজে কৃষি মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, দেশের ধান উৎপাদনে হাওর অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও আকস্মিক বৃষ্টি ও বন্যার কারণে প্রতিবছর ফসলের ক্ষতি হয়। এ সমস্যা মোকাবিলায় ৮ থেকে ১০ দিন আগে পাকে এমন ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে। এতে আগাম ফসল কাটা সম্ভব হলে বন্যাজনিত ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো যাবে।

মন্ত্রী আরও জানান, পানিতে ডুবে থাকা ধান কাটতে সক্ষম আধুনিক হারভেস্টিং মেশিন সংগ্রহের উদ্যোগও নেওয়া হয়েছে, যাতে প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষকদের ক্ষতি কমানো সম্ভব হয়।

ইলিশ সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, প্রজনন মৌসুমে জাটকা নিধন রোধে জেলেদের সহায়তা দেওয়া হচ্ছে এবং বিকল্প আয়ের ব্যবস্থা করতে দীর্ঘমেয়াদি প্রকল্প নেওয়া হচ্ছে। দাদন নির্ভরতা কমিয়ে জেলেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা গেলে ইলিশ উৎপাদন আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

সরকারের লক্ষ্য শুধু দেশীয় চাহিদা পূরণ নয়, আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশি ইলিশের অবস্থান আরও শক্তিশালী করা। এজন্য উৎপাদন বৃদ্ধি ও বৈশ্বিক বাজার সম্প্রসারণে কাজ চলছে বলেও জানান তিনি।

কৃষিপণ্যের অপচয় কমাতে সারাদেশে ইউনিয়নভিত্তিক মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এতে কৃষকদের পরিবহন ব্যয় কমবে এবং মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীলতাও হ্রাস পাবে।

এ ছাড়া সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়া আরও সহজ ও সমন্বিত করার বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫