রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

ইরান আলোচনা করছে, তবে স্বীকার করতে ‘ভয় পাচ্ছে’: ট্রাম্প

ইরান আলোচনা করছে, তবে স্বীকার করতে ‘ভয় পাচ্ছে’: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান আলোচনা করছে বলে আবারও দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এ মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, ইরানি নেতাদের বক্তব্য দেখলাম তারা যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করছে এবং আলোচনায় অংশ নিতে চায় না বলে জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ইরানি নেতাদের বক্তব্যে দ্বিমত পোষণ করে বলেন, তারা আমাদের সঙ্গে আলোচনা করছে। তারা একটি চুক্তি করতে খুবই আগ্রহী। কিন্তু স্বীকার করতে ভয় পাচ্ছে, কারণ তারা মনে করছে নিজেদের জনগণই তাদের হত্যা করতে পারে। এমনকি তারা আমাদের হাতেও মারা যাওয়ার ভয় পাচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন ধরেই দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ চলছে। তবে ইরান বারবার বলছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না। এমনকি ইরানের নেতারা বলেছেন, ‘যুক্তরাষ্ট্র নিজের সঙ্গেই আলোচনা করছে।’

স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) রাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, সম্প্রতি কয়েকদিন ধরে বন্ধুপ্রতিম কয়েকটি দেশের মাধ্যমে তেহরানের কাছে বার্তা পাঠাচ্ছে ওয়াশিংটন। ইরানও নিজেদের অবস্থান তুলে ধরেছে এবং সতর্কবার্তা দিয়েছে। এর অর্থ এই নয় যে আলোচনা চলছে।

ইরান যুদ্ধ চায় না বলেও উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যুদ্ধ যেন স্থায়ীভাবে বন্ধ হয়, সেটিই চাওয়া তেহরানের। আর প্রায় চার সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তেহরান তার ক্ষতিপূরণ চায় বলেও জানান তিনি।

সূত্র: বিবিসি

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮