বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ইউনিফর্ম পরে কলেজে টিকটক-রিলসের ভিডিও ধারণ বন্ধ করতে বিজ্ঞপ্তি, নিষিদ্ধ সাইবার বুলিং

ইউনিফর্ম পরে কলেজে টিকটক-রিলসের ভিডিও ধারণ বন্ধ করতে বিজ্ঞপ্তি, নিষিদ্ধ সাইবার বুলিং

ঢাকার ধামরাই সরকারি কলেজ ক্যাম্পাসে ইউনিফর্ম পরে টিকটক-রিলসসহ বিতর্কিত ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ প্রশাসন। এছাড়া যে কোনো ধরনের সাইবার বুলিং থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ভিডিও ধারণ নিষিদ্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। নির্দেশ অমান্য করলে শাস্তি হিসেবে আজীবন বহিষ্কারসহ আইননুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আজ বুধবার এ বিজ্ঞপ্তির তথ্য নিশ্চিত করেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইফতেখার আলী। গতকাল মঙ্গলবার অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি হিসেবে উল্লেখ করে এতে লেখা হয়, ধামরাই সরকারি কলেজের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের কিছু অনাকাঙ্ক্ষিত ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড কলেজ প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি কলেজের সুদীর্ঘ ঐতিহ্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

এমতাবস্থায়, কলেজের শৃঙ্খলা, মর্যাদা রক্ষার্থে শিক্ষার্থীদের নিম্নোক্ত বিষয়সমূহ কঠোরভাবে মেনে চলতে নির্দেশ প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে তিনটি নির্দেশনা দেওয়া হয়। এরমধ্যে রয়েছে, ১. কলেজের ইউনিফর্ম পরিহিত অবস্থায় অথবা কলেজ ক্যাম্পাসে কোনো প্রকার অশালীন বা বিতর্কিত ছবি ও ভিডিও (টিকটক, রিলস ইত্যাদি) ধারণ এবং প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

২. সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষক, সহপাঠী বা অন্য কোনো ব্যক্তির প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য, সাইবার বুলিং বা সম্মানহানিকর কোনো পোস্ট করা যাবে না।

৩. কলেজের নাম ব্যবহার করে কোনো প্রকার মিথ্যা তথ্য, গুজব বা উসকানিমূলক পোস্ট শেয়ার করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

এসব নির্দেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজ প্রশাসন এ বিষয়ে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বা সাইবার অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে কলেজ থেকে 'স্থায়ী বহিষ্কার' করা হবে এবং প্রয়োজনে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল, শালীন ও সংযত আচরণ করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করা হলো।

ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইফতেখার আলী বলেন, আমাদের প্রতিষ্ঠানে মুঠোফোন আনা নিষেধ। শিক্ষার্থীরা যথেষ্ট বয়সী। ফলে পুরোপুরি দেখাও অনেক সময় সম্ভব হয় না। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে, অনেকেই ফোন এনে টিকটক, রিলস বানাচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরে। এগুলো নিয়ে সমালোচনা হচ্ছিল। ক্যাম্পাস তো লেখাপড়ার জায়গা। আমরা লেখাপড়া চাই। আমরা ক্যাম্পাসের কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পেলে ব্যবস্থা নিচ্ছি। এটা আসলে পারিবারিকভাবেও দেখা প্রয়োজন, যাতে সন্তানরা কোনো সাইবার অপরাধে না জড়ায়।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১