শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী : অতিরিক্ত প্রেস সচিব

জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী : অতিরিক্ত প্রেস সচিব

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, দেশ ও জনগণের জন্য জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী কোনো বিশ্রাম নিচ্ছেন না। উনি যৎসামান্য রেস্ট করেই রাতের বেলা অফিস থেকে গিয়ে আবার ভোরবেলা উঠে সকাল ৭টা-সাড়ে ৭টায় উঠে আবার ৯টার মধ্যে অফিসে আসছেন। তাই আমি বলব যে, আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন।

আজ (সোমবার) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান রুমন বলেন, সরকারি ছুটিগুলো গেল, আমরা সবাই কমবেশি ছুটি কাটিয়েছি। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মুহূর্তও ঘরে বসে থাকেননি। প্রতিটি মুহূর্তেই কাজ করেছেন। আমরা যারা তার খুব কাছে আছি এবং তার সঙ্গে কাজ করছি, তারা প্রতিনিয়তই দেখছি কখন, কোথায় কী করতে হবে— এই বিষয় নিয়ে তিনি চিন্তা করছেন এবং সেটার প্রতিফলন ঘটাচ্ছেন। সেই হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা আপনারা দেখেছেন। ঈদের পরে এটি পরিষ্কার-পরিচ্ছন্ন হলো কি না, সে বিষয়ে তিনি নিজেই তদারকি করেছেন।

তিনি বলেন, আমাদের সিটি প্রশাসক আব্দুস সালামকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে ঢাকার রাজপথের অলিগলিতে ঘুরে সব দেখেছেন কোথাও কোনো সমস্যা আছে কি না, কোথায় পরিষ্কার-পরিচ্ছন্ন হয়নি, কোথায় কার গাফিলতি আছে... এগুলো তিনি নিজে গাড়িতে বসে বসে ফোন করে জেনেছেন। কোন এলাকার দায়িত্ব কার, এই কাজটা কার, এটি পরিচ্ছন্ন কেন হলো না, এটি কার দায়িত্ব ছিল— এগুলো তিনি তদারকি করেছেন। নিজে ঘুরে এসে বাসায় বসেও তিনি ক্ষান্ত হননি...কারা গাফিলতি করেছে, তাদের ফোন করেছেন। বুঝিয়েছেন যে, দেশটিকে সবাইকে মিলে পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, স্পিচ রাইটার এসএম মাহফুজুর রহমান এবং প্রেস উইংয়ের সদস্যরা।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫