শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

জেলি ও তেল মিশিয়ে ভেজাল দুধ তৈরি, দুই ব্যবসায়ীকে জরিমানা

জেলি ও তেল মিশিয়ে ভেজাল দুধ তৈরি, দুই ব্যবসায়ীকে জরিমানা

যশোরের কেশবপুরে গরুর দুধে জেলি, ভোজ্যতেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে দুই ব্যবসায়ীকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি গ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-৬ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিপুল পরিমাণ ভেজাল উপকরণ বিনষ্ট করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভেরচি গ্রামে একটি চক্র দীর্ঘদিন ধরে অসাধু উপায়ে ভেজাল দুধ তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই এলাকার দুগ্ধ কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে অপু ঘোষের কারখানায় দুধে জেলি, তেল ও সোডা মেশানোর প্রমাণ পাওয়া গেলে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া দুধে পানি মিশিয়ে পরিমাণ বাড়ানোর অপরাধে গোবিন্দ ঘোষ নামের আরেক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এই জরিমানা করেন। অভিযান পরিচালনাকালে র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত ভেজাল মিশ্রিত দুধ ও উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১