শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

জলাবদ্ধ কেন্দ্রেই পরীক্ষা-কুমিল্লায় অস্বস্তিকর দৃশ্য

জলাবদ্ধ কেন্দ্রেই পরীক্ষা-কুমিল্লায় অস্বস্তিকর দৃশ্য

জলাবদ্ধতার মধ্যেই বেঞ্চে পা তুলে পরীক্ষা দিতে দেখা গেছে এসএসসি পরীক্ষার্থীদের। একই সঙ্গে হল পর্যবেক্ষকের দায়িত্বে থাকা এক শিক্ষিকাকেও চেয়ারে পা তুলে বসে থাকতে দেখা যায়। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার পর কুমিল্লার ঈশ্বর পাঠশালা (উচ্চ বিদ্যালয়) পরীক্ষা কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়।

পরীক্ষার্থীরা জানান, কেন্দ্রের কক্ষগুলোতে পানি জমে যাওয়ায় তারা চরম ভোগান্তির মধ্যে পড়েন। পানি এড়িয়ে উত্তরপত্র লেখার জন্য অনেকেই বেঞ্চের ওপর পা তুলে বসে পরীক্ষা দিতে বাধ্য হন।

এ সময় দায়িত্বপ্রাপ্ত হল পর্যবেক্ষকের অবস্থাও একই রকম ছিল বলে জানা যায়। তাকেও চেয়ারে পা তুলে বসে থাকতে দেখা যায়, যা কেন্দ্রের সার্বিক দুরবস্থার চিত্র তুলে ধরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামান্য বৃষ্টিতেই কেন্দ্রটিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া নতুন কিছু নয়। পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে প্রতিবছরই এমন পরিস্থিতি তৈরি হয়, যা পরীক্ষার্থীদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবির উদ্দিন আহমেদ বলেন, ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের জলাবদ্ধতার বিষয়টি তারা জেনেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তিনি বলেন, কেন্দ্রের নিচতলার কয়েকটি কক্ষে পানি ঢুকে পড়ায় পরীক্ষার্থীদের নিরাপদ কক্ষে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি কেন্দ্র সচিব ও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

পরবর্তী পরীক্ষাগুলো ওই কেন্দ্রেই ভিন্ন কক্ষে নেওয়া হবে কি না বা পরীক্ষার্থীদের অন্য কেন্দ্রে স্থানান্তর করা হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

 

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১