রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

জমি রেজিস্ট্রির সময় ই-নামজারি চালুর প্রস্তাব এমপি রাহাদের

জমি রেজিস্ট্রির সময় ই-নামজারি চালুর প্রস্তাব এমপি রাহাদের

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ জাতীয় সংসদে জমির নামজারি প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানি ও ভোগান্তির বিষয়টি তুলে ধরে জমি রেজিস্ট্রির সময়ই ই-নামজারি কার্যক্রম বাস্তবায়নের প্রস্তাব দিয়েছেন।

সংসদে উত্থাপিত এক প্রশ্নে তিনি জানতে চান, জনগণের ভোগান্তি লাঘবে জমি রেজিস্ট্রির সঙ্গে সঙ্গে ই-নামজারি চালু করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি না।

জবাবে ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু জানান, জমি রেজিস্ট্রেশন কার্যক্রম বর্তমানে আইন মন্ত্রণালয়ের অধীন পরিচালিত হয়, অন্যদিকে ই-নামজারি কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের আওতায় সম্পন্ন হয়ে থাকে। ফলে দুটি কার্যক্রম একসঙ্গে বাস্তবায়নে প্রশাসনিক জটিলতা বিদ্যমান।

তিনি আরও বলেন, “Allocation of Business” সংশোধনের মাধ্যমে রেজিস্ট্রেশন অফিস ও ভূমি অফিসকে একই মন্ত্রণালয়ের অধীনে আনার জন্য অতীতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।

মন্ত্রী উল্লেখ করেন, জাতীয় ভূমি ব্যবহার নীতিমালা ২০০১ অনুযায়ী জমির মালিকানার সনদ (Certificate of Land Ownership - CLO) চালুর পরিকল্পনা থাকলেও একই ধরনের জটিলতার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে রেজিস্ট্রেশন ও ভূমি অফিসকে একই মন্ত্রণালয়ের আওতায় আনা সম্ভব হলে জমি রেজিস্ট্রির সময়ই ই-নামজারি কার্যক্রম বাস্তবায়ন করা যাবে। এতে সাধারণ মানুষের হয়রানি ও ভোগান্তি কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১